Realme GT লঞ্চ ইভেন্টের মাধ্যমেই সংস্থার নির্মিত প্রথম ল্যাপটপ, Realme Book Slim ভারতের বাজারে লঞ্চ হয়ে গেল। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিতভাবে সমস্ত কিছু।
Realme Book Slim-এর স্পেসিফিকেশনস কেমন রয়েছে?
এটি Metal Bod-র ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে । একই সাথে পাবেন 2160×1440 Resolution বিশিষ্ট 14-Inch IPS Screen। এছাড়াও রয়েছে 400 Nits Peak Brightness। এর Display টিতে পাওয়া যাবে 90% Screen-To-Body Ratio এবং 100% sRGB Wide Color Gamut। এর মধ্যে আপনি পেয়ে যাবেন 11th Generation Intel Core Processor।
Realme দাবি করেছে যে ল্যাপটপটি সিঙ্গেল চার্জে 8.5 ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ সরবরাহ করে। এর মধ্যে রয়েছে 54W ব্যাটারি এবং 65W সুপার ফাস্ট চার্জার। জানা গেছে মাত্র 30 মিনিটে আপনি 50 শতাংশ পর্যন্ত ব্যাটারি চার্জ করে নিতে পারবেন। ল্যাপটপটিতে Harmon/Kardon সমর্থিত DTS Dual Speaker রয়েছে। এটি বর্তমানে Windows 10 দ্বারা পরিচালিত এবং পরবর্তীকালে Windows 11-ও এর মধ্যে আপনি উপভোগ করতে পারবেন।
এখানেই শেষ নয়, আরও পাবেন PC Connect সুবিধা অর্থাৎ আপনি আপনার রিয়েলমি স্মার্টফোনটি এই ল্যাপটপের মাধ্যমে পরিচালনা করতে পারবেন। আরও পাবেন Backlit Keyboard এবং Fingerprint Power বাটন।
জেনেনিন : Battlegrounds Mobile India লঞ্চ করে দেওয়া হল iOS প্লাটফর্মেও, Apple ইউজারদের জন্য সুখবর
এরই পাশাপাশি রয়েছে 3.5mm Headphone Jack, একটি Thunderbolt 4 পোর্ট। সাথে থাকছে একটি USB-C 3.2 Gen 2 পোর্ট, একটি USB-A 3.1 Gen 1 পোর্ট এবং পাওয়া যাবে Wi-Fi 6 Technology। ল্যাপটপটির পরিমাপ 14.9mm অর্থাৎ খুবই পাতলা একটি ডিভাইস এবং ওজন রাখা হয়েছে মাত্র 1.38 KG।
Realme Book Slim-এর দাম কত?
Realme Book Slim আমরা দুটি ভেরিয়েন্ট পেয়ে যাবো। যার i3 8GB+256GB মডেল এর জন্য আপনাকে খরচ করতে হবে 46,999 টাকা। একই সাথে i5 8GB+512GB মডেলের জন্য আপনাকে দিতে হবে ভারতীয় মুদ্রায় 59,999 টাকা। এটি আপনি Real Grey এবং Real Blue এই দুটি কালার অপশনে পেয়ে যাবেন।
জেনেনিন : লঞ্চ হয়ে গেল Google Pixel 5a স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশনস এবং দাম সহ সমস্ত কিছু
সেল Date কবে?
আগামী আগস্ট মাসের 30 তারিখ দুপুর 12 টায় এর প্রথম সেল শুরু হচ্ছে। গ্রাহকরা এটি Flipkart, Realme.com এবং বিভিন্ন Retail Stores থেকে কিনতে পারবেন।
সেল অফার কেমন রয়েছে?
প্রথম দিন যদি প্রোডাক্টটি কেনেন তবে সেক্ষেত্রে আপনি বেশ কিছু ছাড় পেয়ে যাবেন। প্রথম মডেলটি আপনি পেয়ে যাবেন 44,999 টাকায় এবং দ্বিতীয় মডেলটি পাবেন ভারতীয় মুদ্রায় 56,999 টাকায়। চলুন এবার স্পেসিফিকেশন সম্বন্ধে জেনে নেওয়া যাক।
কেমন লাগলো আপনার Realme-র এই নতুন Realme Book Slim? তা আমাদের জানাতে ভুলবেন না।

