লঞ্চ হয়ে গেল Realme Band 2 এবং Realme Smart TV Neo 32, এক নজরে দেখেনিন স্পেসিফিকেশন্স, দাম সহ সমস্ত কিছু বিস্তারিত ভাবে

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে লঞ্চ হয়ে গেল Realme সংস্থার দুটি অসাধারন প্রোডাক্ট। সম্প্রতি ভারতের বাজারে অফিশিয়ালি মুক্তি পেলো Realme Band 2 এবং Realme Smart TV Neo 32। ইতিমধ্যেই আমাদের দেশে প্রোডাক্টগুলোর স্পেসিফিকেশন এবং দাম প্রকাশিত হয়েছে। এখানে আমরা জেনেনেব সেগুলোই ডিটেইলসে।

Realme Band 2 স্পেসিফিকেশন্স

Realme Band 2 এর মধ্যে আপনি পেয়ে যাবেন 167×320 Pixel রেজোলিউশন বিশিষ্ট 1.4-Inch Touch Display। একই সাথে পাবেন 500 Nits Peak brightness। এছাড়াও ব্যান্ডটিতে 50 টিরও বেশি Personalised Dial Face সমর্থন করে। এটির মধ্যে রয়েছে GH3011 Sensor যা প্রতিনিয়ত Heart-Rate Monitoring, SpO2 Sensor Blood Oxygen Level ট্রাক করতে সক্ষম।

এরই পাশাপাশি Realme Band 2-এর মধ্যে ইনক্লুড রয়েছে 15 টি Sports Modes। সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে OTA আপডেটের পর এর মধ্যে আমরা 90 টি Sports Mode দেখতে পাবো। Android এবং iOS ব্যবহারকারীরা এটি Realme Link App সাহায্যে যুক্ত করে পরিচালনা করতে পারবেন।

জেনেনিন : সেপ্টেম্বর 29 তারিখেই Samsung লঞ্চ করতে চলেছে তাদের Galaxy F42 5G স্মার্টফোনটি, এক ঝলকে দেখে নিন এক্সপেক্টেড স্পেসিফিকেশন্স এবং ফিচারস

এছাড়াও পাবেন 50 মিটার পর্যন্ত Water-Resistant সুবিধা। এরমধ্যে থাকা ব্যাটারি একটিমাত্র চার্জে 12 দিনের ব্যাটারি লাইফ প্রদান করে। আরও পাবেন Bluetooth v5.1 সাপোর্ট। এটির ওজন এবং পরিমাপ রাখা হয়েছে যথাক্রমে 27.3 গ্রাম এবং 259.8×24.6×12.1 mm। 

The Realme Smart TV Neo স্পেসিফিকেশন্স

The Realme Smart TV Neo একটি অসাধারণ 32-Inch Screen যুক্ত Smart TV। এটি TUV Rheinland Low Blue Light সার্টিফিকেট প্রাপ্ত এবং বেজেল লেস ডিজাইন বিশিষ্ট। একই সাথে এর মধ্যে রয়েছে Dolby Audio সহ 10W Dual Speaker। এছাড়াও থাকছে YouTube, Hungama, Eros Now মতো অসাধারণ অনলাইন প্ল্যাটফর্ম।

জেনেনিন : ভারতেও নিয়ে আসা হচ্ছে Realme GT Neo 2 5G স্মার্টফোনটি, কবে লঞ্চ ডেট? জেনেনিন স্পেসিফিকেশন্স ও দাম

এরই পাশাপাশি এর মধ্যে ইনক্লুড রয়েছে একটি 64-Bit MediaTek Chipset। একই সাথে আপনি পেয়ে যাবেন 2.4GHz Wi-Fi, CC Cast, Chroma Boost Function এবং Standard কানেক্টিভিটি পোর্ট। চলুন এবার প্রোডাক্টগুলোর দামের ব্যাপারে জেনে নেওয়া যাক। 

Realme Band 2 এবং Realme Smart TV Neo দাম কত রাখা হয়েছে?

ভারতে Realme Band 2 দাম রাখা হয়েছে 2,999 টাকা। এটি Black & Green Silicone, Blue Leather এবং Green Silicone Strap- উপলব্ধ রয়েছে। অন্যদিকে Realme Smart TV Neo 32-Inch জন্য আপনাকে খরচ করতে হবে ইন্ডিয়ান রুপিতে 14,999 টাকা। 

সেল Date কবে রাখা হয়েছে?

Realme Band 2-এর প্রথম সেল শুরু হচ্ছে আগামী 27 শে সেপ্টেম্বর ঠিক দুপুর 12 টায়। গ্রাহকরা এটি Realme.com, Flipkart এবং বিভিন্ন অফলাইন স্টোর থেকে কিনে নিতে পারবেন। একই সাথে Realme Smart TV Neo প্রথম সেল ডেট হিসাবে নির্ধারণ করা হয়েছে আগামী অক্টোবর মাসের 3 তারিখ। আমাদের দেশে এটি Realme.com, Flipkart এবং বিভিন্ন অফলাইন স্টোরে পাওয়া যাবে।

Realme সংস্থার এই নতুন প্রোডাক্ট কেমন লাগলো আপনার? তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না।