ভারতে খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে Realme Band 2। এমনটাই জানা যাচ্ছে। এবার এই লঞ্চের আগেই মালয়েশিয়াতে আজই লঞ্চ করে দেওয়া হল এই ফিটনেস ব্যান্ডকে। ভারতীয় মুদ্রায় প্রায় 2500 টাকার কাছাকাছি মূল্যের এই ফিটনেস ব্যান্ডে দুর্দান্ত স্পেসিফিকেশন্স রয়েছে। মনে করা হচ্ছে ভারতেও মাত্র 2,000 টাকার মধ্যে পাওয়া যেতে পারে এই ফিটনেস ব্যান্ডকে। চলুন দেখে নেওয়া যাক এর ব্যান্ডের সমস্ত স্পেসিফিকেশন্স।
Realme Band 2 স্পেসিফিকেশন্স
Realme Band 2-এর মধ্যে রয়েছে 1.4 ইঞ্চির TFT LCD ডিসপ্লে। যা আগের মডেলের থেকে সাইজে অনেকটাই বড়। এর পিক ব্রাইটনেস 500nits-এর।এরমধ্যে দুর্দান্ত সব হেলথ এবং ফিটনেস ট্রাকিং ফিচারস পাওয়া যাবে। এমন মোডস রয়েছে 90 টি। যার মধ্যে ওয়াকিং থেকে শুরু করে রানিং, সাইক্লিং ইত্যাদি সমস্ত কিছুই রয়েছে।
এখানেই শেষ নয়। বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে এর মধ্যে SPO2 অক্সিজেন সেন্সর রয়েছে। পাওয়া যাবে হার্টবিট মনিটরিং (Heartbeat Monitoring)-এর সুবিধাও। তার সাথে স্লিপ মনিটরিংয়ের সুবিধাও রেখেছে রিয়েলমি। রয়েছে 204mAh-এর ব্যাটারি যেটা 12 দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিয়ে দেবে একবার সিঙ্গেল চার্জে। 50 মিটার পর্যন্ত ওয়াটার রেসিস্টেনটের সুবিধা থাকছে এই স্মার্টব্যান্ডে।
এছাড়াও এর মধ্যে ওয়াচ ফেইস থাকবে পঞ্চাশটি। যেগুলো ব্যবহার করে আপনার এই স্মার্ট ব্যান্ডকে সাজিয়ে তুলতে পারবেন। খুব শীঘ্রই ভারতেও এই স্মার্ট ব্যান্ডটি লঞ্চ করা হবে। তবে এখনো পর্যন্ত সঠিক লঞ্চ ডেট জানানো হয়নি রিয়েলমির পক্ষ থেকে। কেমন লাগলো এই স্মার্টব্যান্ড এর স্পেসিফিকেশনস আপনার? অবশ্যই জানাতে ভুলবেন না।

