নতুন চমক নিয়ে আসতে চলেছে Realme Band 2, জেনেনিন সম্ভাব্য স্পেসিফিকেশন্স

গত বছর মার্চ মাসেই লঞ্চ করে দেওয়া হয়েছিল Realme Band নামে রিয়েলমির এক ফিটনেস ট্রাকার। আর এবার মনে করা হচ্ছে এই ফিটনেস ট্রেকারেরই উত্তরসূরি আসতে চলেছে আমাদের দেশে। এমনটাই জানিয়েছেন বিখ্যাত টিপস্টার মুকুল শর্মা। এই ফিটনেস ট্রাক্যার ইতিমধ্যেই BIS সার্টিফিকেশন ওয়েবসাইটে লিস্ট হয়ে গেছে। চলুন দেখে নেওয়া যাক এই Realme Band 2-এর সম্ভাব্য স্পেসিফিকেশন্স ও আরও কিছু তথ্য বিস্তারিত ভাবে। 

শীঘ্রই আসতে চলেছে Realme Band 2

Realme Band 2 এর মডেল নাম্বার ইতিমধ্যেই ভারতের সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখতে পাওয়া গেছে। এই Realme Band 2-এর মডেল নাম্বার RMW2010। চলুন দেখে নেওয়া যাক এর সম্ভাব্য স্পেসিফিকেশনস। মনে করা হচ্ছে Realme Band 2 এর মধ্যে থাকতে পারে 1.4 ইঞ্চির স্কয়ার ডিসপ্লে। BIS থেকে জানা যাচ্ছে এর মধ্যে থাকছে ব্লুটুথ 5.2 কানেকটিভিটি। 

সম্ভবত এই ডিসপ্লের সম্পূর্ণটাই হতে চলেছে একটি টাচ স্ক্রিন প্যানেল। এর মধ্যে থাকতে পারে হার্টবিট সেন্সর (Heartrate sensor) এবং তার সাথে SPO2 মনিটরিংয়ের মতো গুরুত্বপূর্ণ সুবিধাও। তবে ম্যাগনেটিক চার্জারের পরিবর্তে থাকতে পারে পপ-পিন চার্জার সাপোর্ট। এই ব্যান্ডের নতুন স্ট্রাপের ডিজাইন দেখে এটাই মনে করা হচ্ছে। যারা ম্যাগনেটিক চার্জার আশা করেছিলেন তাদের হতাশ হতে হবে বলেই মনে করা হচ্ছে।

জেনেনিন : নতুন রূপে 5000mAh ব্যাটারি, 48MP কোয়াড ক্যামেরা সাথেই লঞ্চ হয়ে গেল Samsung Galaxy A12 স্মার্টফোন, জেনেনিন স্পেসিফিকেশনস এবং দাম 

এই ফিটনেস ব্যান্ডের যে ছবি ইতিমধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে তার মধ্যে কোনো বাটন পাওয়া যায়নি। তা থেকে এর টাচস্ক্রিন ডিসপ্লের কথাই আরও জোরালো হচ্ছে। এই ফিটনেস ট্র্যাকার সম্পর্কে এতো সমস্ত কিছু জানা গেলেও এখনও কবে অফিশিয়ালি এটিকে লঞ্চ করা হবে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। পাওয়া যায়নি এর দাম সম্পর্কে কোন তথ্য। 

তবে মনে করা হচ্ছে রিয়েলমি ব্যান্ড এর দামের মতোই ফিটনেস ট্র্যাকারের দাম রাখা হবে। সমস্ত কিছু মিলিয়ে রিয়েলমি লাভাররা রীতিমতো এক্সাইটেড। আপনি কি কোনো ফিটনেস ব্যান্ড ইউজ করেন? কেমন লাগে সেটি আপনার? অবশ্যই জানাতে ভুলবেন না।