পাবজি নিউ স্টেট (PUBG New State)-এর জন্য প্রি-রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছিল আগেই। অবশেষে ক্রাফটনের পক্ষ থেকে ঘোষণা করা হল এই নতুন ব্যাটেল রয়েল গেম এর গ্লোবাল লঞ্চ ডেট। আগামী নভেম্বর মাসের 11 তারিখে, অর্থাৎ 11.11.2021 এই তারিখেই আসছে এই নতুন ব্যাটেল রয়েল গেম। লঞ্চ করে দেওয়া হবে একই সাথে অ্যান্ড্রয়েড (Android) ও আইওএস (iOS) দুটো প্ল্যাটফর্মের জন্যই। অ্যাপ স্টোর (App Store), গুগল প্লে স্টোর (Google Play Store) আর তার সাথে গ্যালাক্সি স্টোরে (Galaxy Store)- এ পাওয়া যাবে এই নতুন গেম।
জানা গেল PUBG New State-এর রিলিজ ডেট
বহু প্রতিক্ষার পর অবশেষে পাবজি নিউ স্টেট (PUBG New State)-এর অফিসিয়াল রিলিজ ডেট জানা গেল। আগামী মাসেই 11 তারিখে হতে চলেছে সেই রিলিজ। এবং ইতিমধ্যেই ক্রাফটনের পক্ষ থেকে এর ট্রেলার রিলিজ করে দেওয়া হয়েছে। যার মধ্যে দুর্দান্ত গ্রাফিক্স থেকে শুরু করে ফিউচারিস্টিক ওয়েপন্স এবং ফিউচারিস্টিক ভেহিকেলস, সমস্ত কিছুই দেখতে পাবো আমরা। রয়েছে গেমপ্লে সম্পর্কিত অনেক চমক।
জেনেনিন : এতো কম সময়ে iPhone 13 হ্যাক! এক চাইনিজ হ্যাকারের এই কান্ড লজ্জায় ফেলে দিয়েছে Apple-কে
এরমধ্যে নতুন একটি ম্যাপ রয়েছে। জানা যাচ্ছে সেই ম্যাপ এর নাম TROI। যার মধ্যে দুর্দান্ত লোকেশন থেকে শুরু করে লড়াই করার জন্য দারুণ সুবিধাজনক লোকেশন পাওয়া যাবে। এমনটাই জানাচ্ছে Krafton। আপনি যদি এই গেমের জন্য এক্সাইটেড থাকেন তাহলে অবশ্যই নিচের ট্রেলার টা দেখে নিতে ভুলবেন না। এখনো পর্যন্ত প্রি-রেজিস্ট্রেশন না করলে আপনি অনেক রিওয়ার্ডস মিস করে যাবেন। তাই প্রি-রেজিস্ট্রেশন করে নিতে ভুলবেন না।
সমস্ত কিছু মিলিয়ে সকল পাবজি লাভাররাই এই গেমটির জন্য অপেক্ষায় রয়েছেন। আপনিও কি গেমটির জন্য অপেক্ষায় রয়েছেন? আমাদের জানাতে ভুলবেন না। কেমন লাগলো পাবজি নিউ স্টেট এর এই ট্রেলার আপনার? সেটাও জানাবেন। গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।

