5000mAh ব্যাটারি, ট্রিপল ক্যামেরা সহ মাত্র 7,999 টাকায় লঞ্চ হয়ে গেল POCO C31, এখুনি দেখেনিন এর স্পেসিফিকেশন্স ও সেল ডেট

আজই লঞ্চ হয়ে গেল বহুপ্রতিক্ষিত POCO C31 স্মার্টফোনটি। রয়েছে 5000mAh ব্যাটারি, ট্রিপল ক্যামেরা। জেনেনিন এর স্পেসিফিকেশন্স সহ সমস্ত কিছু বিস্তারিত ভাবে। 

POCO C31-এর স্পেসিফিকেশন্স

POCO C31-এর মধ্যে রয়েছে 6.53 ইঞ্চির HD+ ডিসপ্লে। এর এসপেক্ট রেশিও 20:9 এর। ব্রাইটনেস 400nit এর। স্মার্টফোনটিতে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। যার মধ্যে 13 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ডেফথ সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা পাওয়া যাবে। রয়েছে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। 

ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে 64GB কিন্তু 3 কার্ড স্লট রয়েছে। যার সাহায্যে ইন্টার্নাল স্টোরেজ 512 GB পর্যন্ত মাইক্রো এসডি কার্ড ব্যবহার করে বাড়িয়ে নেওয়া যাবে। রয়েছে P2i Nano Coating। 

ব্যাটারি হিসাবে স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000mAh এর ব্যাটারি। রয়েছে Type C চার্জিং পোর্ট। প্রসেসর হিসাবে রয়েছে MediaTek Helio G35 প্রসেসর। 3GB RAM এবং 32 GB স্টোরেজ ভেরিয়েন্ট, আর তার সাথে 4 GB RAM এবং 64 GB স্টোরেজ ভেরিয়েন্টে স্মার্টফোনটি এভেলেবেল থাকবে।সিকিউরিটি ফিচার হিসাবে রয়েছে Face Unlock ও রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়াও 3.5mm হেডফোন জ্যাক, IR Blaster ইত্যাদি পাওয়া যাবে। 

POCO C31-এর দাম ও সেল ডেট

এবার দেখে নেওয়া যাক স্মার্টফোনটি দামের ব্যাপারে। 3GB-32GB স্টোরেজ ভেরিয়েন্ট এর দাম রাখা হয়েছে 8,499 টাকা। 4GB-64GB ভেরিয়েন্ট এর দাম রাখা হয়েছে 9,499 টাকা। কিন্তু লঞ্চ অফার হিসেবে 3GB-32GB স্টোরেজ ভেরিয়েন্ট পাওয়া যাবে মাত্র 7,999 টাকায়। আর 4GB-64GB স্টোরেজ ভেরিয়েন্ট পাওয়া যাবে মাত্র 8,999 টাকায়। 

জেনেনিন : দুর্দান্ত ডিসকাউন্টের সাথে পাওয়া যাবে Nothing এর Ear 1, সৌজন্যে Flipkart Big Billion Days সেল

তার সাথে অ্যাক্সিস ব্যাঙ্ক এবং আইসিআইসিআই ব্যাংকের ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ডে পাওয়া যাবে 10% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট এর সুবিধা। Royal Blue এবং Shadow Grey এই দুটি কালরের সাথে স্মার্টফোনটি পাওয়া যাবে। ফ্লিপকার্ট এর Big Billion Days সেলের সময় এই স্মার্টফোনটির সেল চলবে।