ফাঁস হয়ে গেল OPPO Reno 7, Reno 7 Pro এবং Reno 7 SE স্মার্টফোনের স্পেসিফিকেশন্স, লঞ্চের আগেই জেনেনিন খুঁটিনাটি

Oppo এই বছরের শেষের দিকে Reno 7 সিরিজ লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে। ইতিমধ্যে তিনটি Oppo Reno 7 স্মার্টফোনের স্পেসিফিকেশন অনলাইনে ফাঁস হয়েছে। যার মধ্যে রয়েছে Oppo Reno 7, Reno 7 Pro এবং Reno 7 SE স্মার্টফোন। চলুন এক নজরে জেনে নেওয়া যাক সমস্ত কিছু।

Oppo Reno 7 সম্ভাব্য স্পেসিফিকেশন্স

এই স্মার্টফোনের মধ্যে আপনি পেয়ে যাবেন 6.5-Inch Full HD+ OLED Display। একইসঙ্গে পাবেন 90Hz Refresh Rate। স্মার্টফোনের মধ্যে উপস্থিত রয়েছে MediaTek Dimensity 1200 SoC। স্টোরেজ হিসাবে থাকছে 8GB/ 12GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ।

এরই পাশাপাশি ইনক্লুড থাকছে 50MP Sony IMX766 Sensor, 16MP Ultrawide Camera এবং 2MP Portrait Camera। একইসঙ্গে পেয়ে যাবেন 32MP সেলফি ক্যামেরা। আরও রয়েছে 65W ফাস্ট চার্জিং ফিচারস সহ 4,500 mAh ব্যাটারি।

Oppo Reno 7 Pro সম্ভাব্য স্পেসিফিকেশন্স

এই স্মার্টফোনের মধ্যেও রয়েছে 6.5-Inch Full HD+ OLED Display। একই সাথে পাবেন 120Hz Refresh Rate। স্মার্টফোটিতে থাকছে Snapdragon 888 SoC। ক্যামেরা হিসাবে পাবেন 50MP Samsung GN5 Sensor, 64MP OmniVision OV64B Ultrawide Camera এবং 13MP Telephoto Camera। এছাড়াও পেয়ে যাবেন 32MP সেলফি ক্যামেরা। এই মডেলটিতে রয়েছে 65W ফাস্ট চার্জিং এর সুবিধা সহ 4,500 mAh ব্যাটারি।

জেনেনিন : মাত্র 1,999 টাকা দিয়ে কেনা যাবে JioPhone Next, জেনেনিন EMI সম্পর্কে বিস্তারিত

Oppo Reno 7 SE সম্ভাব্য স্পেসিফিকেশন্স

এই স্মার্টফোনের মধ্যে থাকছে 90Hz Refresh Rate যুক্ত 6.43-Inch Full HD+ Display। একইসঙ্গে প্রসেসর হিসাবে পাবেন MediaTek Dimensity 920 SoC। স্মার্টফোনের মধ্যে রয়েছে 12GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ। 

এই স্মার্টফোনটিতে ইনক্লুড থাকছে ট্রিপল ক্যামেরা ফিচারস যার মধ্যে পাবেন 64MP OmniVision OV64B Primary Camera, 8MP Sony IMX355 Sensor এবং 2MP Portrait Sensor। এছাড়াও রয়েছে 32MP ফ্রন্ট ক্যামেরা। আরও পাবেন 4,300 mAh ব্যাটারি এবং 65W ফাস্ট চার্জার।

Oppo Reno 7 সিরিজ লঞ্চ কবে হবে?

সংস্থার তরফ থেকে স্মার্টফোনগুলির লঞ্চ ডেট এখনো প্রকাশ করা হয়নি। তবে মনে করা হচ্ছে আগামী নভেম্বর মাসেই লঞ্চ হতে পারে এই সিরিজের স্মার্টফোনগুলি। লঞ্চের পরেই স্মার্টফোনের সঠিক দাম জানতে পারবো আমরা। 

গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।