নতুন কালার ভেরিয়েন্টের সাথেই লঞ্চ হয়ে গেল OPPO F19s, OPPO Reno6 Pro 5G Diwali Edition এবং OPPO Enco Buds, এক নজরে জেনে নিন বিস্তারিত ভাবে সমস্ত কিছু

সম্প্রতি ভারতের বাজারে OPPO F19 লাইনআপের সর্বশেষ স্মার্টফোন হিসেবে লঞ্চ হয়ে গেল OPPO F19s স্মার্টফোন। একই সাথে লঞ্চ হয়েছে OPPO Reno6 Pro 5G Diwali Edition স্মার্টফোন এবং OPPO Enco Buds। ইতিমধ্যে প্রোডাক্টগুলোর দাম, কালার ভেরিয়েন্ট এবং স্পেসিফিকেশন জানতে পেরেছি আমরা। চলুন সর্বপ্রথম প্রোডাক্টগুলোর দামের ব্যাপারে জেনে নেওয়া যাক।

দাম কত রাখা হয়েছে?

ভারতের বাজারে OPPO F19s স্মার্টফোনের 6GB+128GB স্টোরেজ ভেরিয়েন্ট এর দাম রাখা হয়েছে 19,990 টাকা। এটি আপনি OPPO Website এবং Flipkart সাইট থেকে কিনে নিতে পারবেন। এছাড়াও আপনি যদি একজন HDFC, ICICI, Bank of Baroda, Standard Chartered, Kotak and Federal Bank এই সমস্ত ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন তবে সেক্ষেত্রে পেয়ে যাবেন 2,000 টাকা ক্যাশব্যাক। আরও পাবেন No Cost EMI, One-Time Screen Replacement Offer, Exchange Bonus প্রভৃতি সুবিধা।

অন্যদিকে OPPO Reno6 Pro 5G Diwali Edition জন্য আপনাকে খরচ করতে হবে 41,990 টাকা। এছাড়াও গ্রাহকরা পেয়ে যাবেন ICICI, Axis, Kotak, Standard Chartered Bank-এর মাধ্যমে 10,000 টাকা অবধি ছাড় এবং 4,000 টাকা ইনস্ট্যান্ট Cashback। আরও থাকছে One-Time Screen Replacement সুবিধা। OPPO Website-এ স্মার্টফোনটি উপলব্ধ রয়েছে।

সর্বশেষ রয়েছে OPPO Enco Buds। আমাদের দেশে এর দাম রাখা হয়েছে 1,799 টাকা। এটি আপনি OPPO Official Website থেকে কিনে নিতে পারবেন। 

কালার ভেরিয়েন্ট কেমন রয়েছে?

OPPO F19s আপনি দুটি কালার ভেরিয়েন্ট পেয়ে যাবেন যার মধ্যে থাকছে Glowing Black এবং Glowing Gold। একই সাথে আপনি OPPO Reno6 Pro 5G Diwali Edition পেয়ে যাবেন Special Majestic Gold কালার অপশনে। এছাড়াও OPPO Enco Buds শুধুমাত্র Blue কালারে পাওয়া যাবে। 

OPPO F19s স্পেসিফিকেশন

এই স্মার্টফোনের মধ্যে আপনি পেয়ে যাবেন 1,080×2,400 Pixel রেজোলিউশন বিশিষ্ট 6.43-Inch FHD+ AMOLED Display। একই সাথে থাকছে 60Hz Refresh Rate, 180Hz Touch Sampling Rate, 409ppi Pixel Density এবং 800nits Peak Brightness। এছাড়াও পাবেন In-Display Fingerprint Sensor। 

জেনেনিন : মাত্র 2,999 টাকায় Noise নিয়ে চলে এল তাদের ColorFit Brio স্মার্টওয়াচ, রয়েছে দুর্দান্ত স্পেসিফিকেশন্স

স্মার্টফোনের মধ্যে উপস্থিত রয়েছে Adreno 610 GPU সহ Qualcomm Snapdragon 662 SoC। জানা গেছে স্মার্টফোনটি Android 11 ও ColorOS 11.1 দ্বারা পরিচালিত হবে। ক্যামেরা হিসেবে থাকছে 48MP Primary Sensor, 2MP Depth Lens এবং 2MP Macro Sensor। একই সাথে আপনি পেয়ে যাবেন 16MP অসাধারণ সেলফি ক্যামেরা।  

এরই পাশাপাশি রয়েছে 5,000mAh ব্যাটারি এবং 33W ফাস্ট চার্জিং ফিচারস। আরও পাবেন 4G LTE, Dual-Band Wi-Fi, Bluetooth 5.0, USB Type-C এবং 3.5mm Headphone Jack। স্মার্টফোনের পরিমাপ 160.3×73.8×7.95mm এবং ওজন 175 গ্রাম।

OPPO F19s স্মার্টফোনের ফিচারস জানা গেলেও অন্য দুটি ডিভাইস OPPO Reno6 Pro 5G Diwali Edition এবং OPPO Enco Buds-এর স্পেসিফিকেশন সংস্থার তরফ থেকে এখনো ঘোষণা করা হয়নি। হয়তো ভবিষ্যতে আমরা যাবতীয় তথ্য জানতে পারবো। কি ভাবছেন আপনি এই নতুন ডিভাইসগুলি সম্বন্ধে? তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না।