আজ থেকেই শুরু হচ্ছে OnePlus Buds Pro TWS Earbuds এর প্রথম সেল। এর মধ্যে রয়েছে 11mm Dynamic Drivers, Pro Gaming Mode সহ দারুন স্পেসিফিকেশন্স। এখুনি জেনেনিন এর দাম, স্পেসিফিকেশন্স ও সেল টাইম।
OnePlus Buds Pro স্পেসিফিকেশন্স
Active Noise Cancellation সাপোর্ট থাকছে এই TWS Earbuds এ। সাথে এর মধ্যে রয়েছে 11mm Dynamic Drivers। পাবেন Dolby Atmos এবং Pro Gaming Mode যার লাটেন্সি রেট 94 মিলিসেকেন্ডেরও কম। এটি Android এবং iOS ব্যবহারকারীরা নির্ভাবনায় ব্যবহার করতে পারবেন। যাওয়া যাবে Bluetooth v5.2 কানেক্টিভিটি সুবিধা। রয়েছে Smart Mode রয়েছে, যা স্বয়ংক্রিয়ভাবে নয়েজ ক্যান্সলেশনে সাহায্য করবে।
তার সাথে আছে Extreme Mode-ও। আছে তিনটি মাইক্রোফোন যা অ্যালগরিদম ব্যবহার করে অবাঞ্ছিত শব্দ ফিল্টার করার জন্য উপযুক্ত। পাওয়া যাবে IP55 Dust এবং Water Resistance-এর সুবিধা। Charging Case এর ক্ষেত্রে শুধু পাবেন IPX4 Water Resistance-এর সুবিধা।
জেনেনিন : ECG এবং EDA-র সুবিধা সহ লঞ্চ হয়ে গেল Fitbit Charge 5, রয়েছে দুর্দান্ত স্পেসিফিকেশন্স ও ফিচার্স
OnePlus ক্লেইম করছে চার্জিং কেস সহ 38 ঘন্টা পর্যন্ত ব্যাটারি পারফরম্যান্স পাওয়া যাবে। এর মধ্যে আছে Warp Charge Technology। যা মাত্র 10 মিনিট চার্জ দিয়ে 10 ঘন্টা মিউজিক প্লেব্যাকের সুবিধা প্রদান করে। চার্জিং কেসটি Qi Standard উপর ভিত্তি করে ওয়্যারলেস চার্জিংও করা যাবে।
OnePlus Buds Pro দাম ও সেল টাইম
আমাদের দেশে OnePlus Buds Pro-এর দাম রাখা হয়েছে 9,990 টাকা। এটি Glossy White এবং Matte Black এই দুটি কালার ভেরিয়েন্ট উপলব্ধ রয়েছে। এর সেল শুরু হবে আজ দুপুরে ঠিক 12 টায়। কিনতে পাওয়া যাবে Amazon ও OnePlus-এর অফিসিয়াল স্টোর থেকে।

