সম্প্রতি শোনা যাচ্ছে OnePlus সংস্থা OnePlus 10 ফ্ল্যাগশিপ সিরিজ নিয়ে কাজ করে চলেছে। যা থেকে অনুমান করা হচ্ছে শীঘ্রই লঞ্চ হতে পারে OnePlus 10 Pro স্মার্টফোন। ইতিমধ্যেই স্মার্টফোনের বেশ কিছু তথ্য অনলাইন সাইটে টিজ হয়েছে। চলুন এক নজরে জেনে নেওয়া যাক বিস্তারিত ভাবে সমস্ত কিছু।
কবে লঞ্চ হবে OnePlus 10 Pro স্মার্টফোন?
Tipster Max Jambor টিজ করেছেন পরের বছর অর্থাৎ 2021 সালের 5 ই জানুয়ারি Las Vegas-এ অনুষ্ঠিত Consumer Electronics Show (CES)-ইভেন্টের মাধ্যমে স্মার্টফোনটি লঞ্চ হতে পারে। মনে করা হচ্ছে সর্বপ্রথম স্মার্টফোনটি চিনা মার্কেটে লঞ্চ হবে। যদিও সংস্থার তরফ থেকে এখনও পর্যন্ত নির্দিষ্টভাবে কিছু জানানো হয়নি।
OnePlus 10 Pro সম্ভাব্য স্পেসিফিকেশন্স কেমন হতে চলেছে?
91মোবাইলসের সূত্র অনুসারে জানা গেছে স্মার্টফোনের মধ্যে থাকতে পারে 6.7-Inch Quad HD+ Display। একই সাথে পাওয়া যাবে Corning Gorilla Glass প্রটেকশন সহ 120Hz Refresh Rate। এছাড়াও উপস্থিত থাকছে Qualcomm Snapdragon 8 Gen 1 Chipset।
স্টোরেজ হিসাবে রয়েছে 8GB/128GB LPDDR5 RAM এবং 12GB/256GB UFS 3.1 ইন্টারনাল স্টোরেজ। এরই পাশাপাশি ইনক্লুড থাকছে 48MP Primary Sensor, 50MP Ultra-Wide-Angle Lens এবং 8MP Telephoto Lens। তারই সঙ্গে পাবেন 32MP সেলফি ক্যামেরা।
এখানেই শেষ নয় থাকছে 5000mAh অসাধারণ ব্যাটারি। আরও রয়েছে 125W ফাস্ট চার্জিং সিস্টেম। এছাড়াও পাওয়া যাবে USB Type-C পোর্ট, SIM Tray এবং IP68 Water Resistance সুবিধাও।

