লঞ্চ হয়ে গেল Ola Electric Scooter, যথোপযুক্ত দামে পাওয়া যাবে দুর্দান্ত ফিচার্স, জেনেনিন দাম সহ সমস্ত কিছু বিস্তারিত ভাবে

আজই লঞ্চ হয়ে গেল বহু প্রতিক্ষিত ওলা ইলেকট্রিক স্কুটার (Ola Electric Scooter)। এর আগে শুরু হয়ে গিয়েছিল এর প্রি-বুকিং। মাত্র 499 টাকা দিয়ে বুক করে নেওয়া যাচ্ছিল এই অভিনব ইলেকট্রিক স্কুটার কে। এবার হয়ে গেল অফিশিয়াল লঞ্চ। চলুন জেনে নেওয়া যাক ওলার এই ইলেকট্রিক স্কুটার সম্পর্কে সমস্ত কিছু বিস্তারিত ভাবে। 

লঞ্চ হয়ে গেল বহু প্রতিক্ষিত Ola Electric Scooter

Ola তাদের এই  ইলেক্ট্রিক স্কুটারের নাম দিয়েছে Ola Electric S1। দুর্দান্ত সুবিধা পাওয়া যাবে এই স্কুটারে। পাওয়া যাবে অবাক করা কালারের সাথে। 

1। 0 থেকে 40 কিলোমিটার পার আওয়ারে চলে যাবে মাত্র 3 সেকেন্ডে। 0 থেকে 60 কিলোমিটার পার আওয়ারে চলে যাবে মাত্র 5 সেকেন্ডে। এর টপ স্পিড পাওয়া যাবে 115km/h। যা এক কথায় অসাধারণ। 

2। একবার ফুল চার্জ দিয়ে পাওয়া যাবে 181 কিলোমিটার ডিসটেন্স কভার করার ক্ষমতা।

3। স্কুটারের মধ্যে রয়েছে নরমাল, স্পোর্ট ও হাইপার- এই তিনটে মোডস। এর মধ্যে রয়েছে 8.5 কিলোওয়াটের পাওয়ারফুল মোটর। 3.9 kWh ব্যাটারি ক্যাপাসিটি থাকছে। পাওয়া যাবে 750W এর পোর্টেবল চার্জার। যার সাহায্যে বাড়িতেই চার্জ দিয়ে নেওয়া যাবে। 

4। এরমধ্যে হয়েছে রিভার্স মোডও। ফলে পিছনে নিয়ে যেতেও অসুবিধা হবেনা আপনার। এমনকি স্লিপারী স্লোপেও গাড়ি পিছলে যাবার ভয় থাকবে না। রাখা হয়েছে এমনই সুবিধা। রয়েছে ফন্ট এবং রিয়ার ডিস ব্রেকের সুবিধাও। 

5। একটা বাটন প্রেস করার সাথে সাথেই সেই নির্দিষ্ট স্পিড মেনটেইন করবে ওলা ইলেকট্রিক স্কুটার। এই ফিচারের নাম দেওয়া হয়েছে Cruise Control। 

7। এর মধ্যে ব্যবহৃত হয়েছে সেভেন ইঞ্চ এর টাচ স্ক্রিন ডিসপ্লে। সেটা খুবই উজ্জ্বল এবং শার্প এক্সপেরিয়েন্স প্রদান করবে। রয়েছে অক্টাকোর প্রসেসরও। ডিসপ্লেতে রয়েছে নানান ধরণের থিমও। 

জেনেনিন : খুবই কম দামে আসতে চলেছে JioPhone Next, জেনেনিন সম্ভাব্য স্পেসিফিকেশন্স ও দাম

8। আপনি যখন স্কুটারের কাছে আসবেন তখন অটোমেটিক আনলক করে দেবে। আর যখন স্কুটার থেকে দূরে যাবেন অটোমেটিক লক হয়ে যাবে স্কুটার। এটা আপনি করতে পারবেন স্মার্টফোনে অ্যাপ্লিকেশনই ব্যবহার করে। অর্থাৎ গাড়িতে আলাদা করে কোনো চাবি থাকবেনা। App-এর সাহায্যেই কন্ট্রোল করা যাবে সমস্ত কিছু। 

9। ডিসপ্লে তে বিভিন্ন ধরনের উইজেট এনে রাখা যাবে। গান চলা থেকে শুরু করে কতটা ডিসটেন্স কভার হয়েছে দেখা যাবে সেটাও। এমন কি প্রয়োজন হলে আপনি ম্যাপও নিয়ে চলে আসতে পারবেন এই ডিসপ্লের মধ্যেই।

9। প্রত্যেক ফ্যামিলি মেম্বার এর জন্য আলাদা করে প্রফাইল ক্রিয়েট করে রাখা যাবে। তার মধ্যে এরিয়া লিমিট রেস্ট্রিকশন থাকবে। টাইম ফেন্স দিয়ে রাখা যাবে।  পাওয়া যাবে লাইভ লোকেশন ট্রাকিং, রিমোট ব্যাটারি হেলথ এলার্টস। থাকছে  At Home Servicing এর সুবিধাও। এই App এর সাহায্যে স্কুটার কে লক/আনলক করা যাবে দূর থেকেই। 

10। আপনি ভয়েসের সাহায্য কন্ট্রোল করতে পারবেন এই স্কুটারকে। Hey Ola Play Some Music বা Hey Ola Increase the Volume ইত্যাদি কমান্ড দিয়ে কাজ করিয়ে নেওয়া যাবে। 

11। এমনকি এই কন্ট্রোল প্যাড এর মধ্যেও আপনি কল রিসিভ করতে পারবেন। সেটাকে ভয়েস কমান্ডের মাধ্যমেও একসেপ্ট করা যাবে। সমস্ত কিছু মিলিয়ে দুর্দান্ত ফিচারস রয়েছে এই ইলেকট্রিক স্কুটারে। এবার দেখে নেওয়া যাক এর দাম কত রাখা হয়েছে।

Ola Electric Scooter-এর দাম

দুটো মডেলে এই ইলেকট্রিক স্কুটার বাজারে এনেছে ওলা। প্রথমটির নাম Ola S1 এবং দ্বিতীয় মডেলের নাম Ola S1 Pro। Ola S1 এর দাম রাখা হয়েছে 99,999 টাকা। আর অপরদিকে  Ola S1 Pro এর দাম রাখা হয়েছে 1,29,999 টাকা। রয়েছে HDFC, ICICI ইত্যাদি বেশ কয়েকটি ব্যাংকের সাহায্যে মাত্র 2,999 টাকা দিয়ে EMI এর সুবিধা। 

বিভিন্ন রাজ্যের সাবসিডি বাদ দিলে এর দাম আরও কমে যাবে। যেমন গুজরাটে Ola S1 এর দাম হবে মাত্র 79,999 টাকা। Ola-র পক্ষ থেকে এই ইলেক্ট্রিক স্কুটার দেশে নতুন মাইলফলক স্থাপন করবে তা নিশ্চিতভাবেই বলা যায়। কেমন লাগলো এর স্পেসিফিকেশন্স আপনার? অবশ্যই জানাতে ভুলবেন না।