আসছে Nothing Ear 1-এর নতুন কালার ভেরিয়েন্ট, পাওয়া যাচ্ছে এমনই ইঙ্গিত

Nothing Ear 1 এই বছরের জুলাই মাসে গ্লোবালি লঞ্চ করে দেওয়া হয়েছিল। তারপর থেকে এর ইউনিক ডিজাইন, গুরুত্বপূর্ণ ফিচারস ও সস্তা দামের জন্য এই ডিভাইস এর জনপ্রিয়তা দিনের পর দিন বেড়েই চলেছে। এবার এই Nothing Ear 1 এরই এক নতুন ব্ল্যাক কালার ভেরিয়েন্ট লঞ্চ করা হতে চলেছে। এমনটাই জানা যাচ্ছে ঈশান আগারওয়াল এর তরফ থেকে।

আসছে Nothing Ear 1-এর নতুন কালার ভেরিয়েন্ট

এতদিন পর্যন্ত শুধুমাত্র স্বচ্ছ কালারেই অ্যাভেলেবল ছিল এই প্রোডাক্টটি। আর মনে করা হচ্ছে খুব শীঘ্রই লঞ্চ হয়ে যাবে ব্ল্যাক কালার ভেরিয়েন্ট। তবে অফিশিয়ালি এখনো কোম্পানির তরফ থেকে কোনো রকম তথ্য পাওয়া যায়নি এই বিষয়ে।  

জেনেনিন : 25 লক্ষের বেশি BGMI অ্যাকাউন্ট ব্যান করে দিয়েছে Krafton, কারণ জেনে নিন আর সাবধান হয়ে যান

Nothing Ear 1-এর স্পেসিফিকেশন্স দেখে নেওয়া যাক

এর মধ্যে রয়েছে 11.6mm এর ডায়নামিক ড্রাইভারস, ব্লুটুথ 5.2-এর সাপোর্ট, অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশ, ট্রান্সপারেন্সি মোডও। রয়েছে টাচ কন্ট্রোল এর সুবিধাও। যার সাহায্যে আপনি খুব সহজেই নয়েজ ক্যান্সলেশন, ট্রান্সপারেন্সি মোড, ভলিউম, প্লেব্যাক সমস্ত কিছু কন্ট্রোল করতে পারবেন।

এমনকি USB Type-C ব্যবহার করে ফাস্ট চার্জিং সাপোর্টও রয়েছে। যেটা 10 মিনিটের চার্জে 8 ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেবে এমনই ক্লেইম করছে   নাথিং। ভারতে ফ্লিপকার্ট এর মাধ্যমে এই প্রোডাক্ট বিক্রি করা হয়। যেখানে নো কস্ট ইএমআই এর মত সুবিধা রাখা হয়েছে। 

নাথিং এর এই নতুন কালার ভেরিয়েন্ট নাথিং লাভারদের ভালো লাগবে কিনা তার উত্তর সময়ই দেবে। তবে নাথিং এখানেই থেমে থাকছে না। পাওয়ার ব্যাংক থেকে শুরু করে স্মার্টফোন, আরও অনেক প্রোডাক্টের লঞ্চের বিষয়ে তারা ইতিমধ্যেই এগিয়ে গেছে অনেকটাই। খুব শীঘ্রই সে বিষয়েও খবর পাওয়া যাবে। 

এরকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।