লঞ্চ হয়ে গেল Nokia PureBook S14, এক নজরে জেনেনিন স্পেসিফিকেশন্স এবং দাম সহ সমস্ত কিছু বিস্তারিত ভাবে

সম্প্রতি ভারতে লঞ্চ হয়ে গেল Nokia PureBook S14। এটি দেশের প্রথম ল্যাপটপ যা Windows 11 OS অপারেটিং সিস্টেম দ্বারা পরিচালিত হবে বলে জানা গেছে। চলুন এক নজরে জেনে নেওয়া যাক এই ল্যাপটপের সমস্ত স্পেসিফিকেশন্স, দাম ও সেল ডেট। 

Nokia PureBook S14 স্পেসিফিকেশন্স কেমন রয়েছে?

এই ল্যাপটপের মধ্যে প্রসেসর হিসাবে রয়েছে 11th Generation Intel i5 Processor। একই সাথে থাকছে iris Xe integrated Graphics Card। অর্থাৎ এই কথা পরিষ্কার যে কোনো রকম ল্যাগিং ছাড়াই ল্যাপটপটি সুন্দর পারফরমেন্স প্রদান করবে। 

এছাড়াও স্টোরেজ হিসাবে উপস্থিত রয়েছে 8GB/16GB DDR4 RAM এবং 512GB NVMe SSD স্টোরেজ। একই সঙ্গে আপনি পেয়ে যাবেন Dolby Atmos, Top Firing Speaker এবং Webcam Switch। এরই পাশাপাশি থাকছে 14-Inch FHD IPS Display। এটি 82% Screen-To-Body Ratio।

একই সাথে ল্যাপটপটির সাথে পাওয়া যাবে 1X USB 3.0, USB Type-C, 3.5mm Audio Jack, এবং HDMI পোর্ট। এমন অসাধারণ ফিচারস ইনক্লুডের পরেও ল্যাপটপটির ওজন মাত্র 1.1 কেজি। চলুন এবার দামের ব্যাপারে জেনে নেওয়া যাক।

জেনেনিন : দুর্দান্ত ডিসকাউন্টের সাথে পাওয়া যাবে Nothing এর Ear 1, সৌজন্যে Flipkart Big Billion Days সেল

Nokia PureBook S14 এর দাম কত রাখা হয়েছে?

ভারতে Nokia PureBook S14 ল্যাপটপের দাম শুরু হচ্ছে 56,990 টাকা থেকে। গ্রাহকরা এটি 3 ই অক্টোবর থেকে Flipkart Big Billion Days Sale চলাকালীন কিনে নিতে পারবেন। 

পরের মাসেই Nokia নিয়ে আসছে তাদের ট্যাবলেট। তার আগেই কেমন লাগলো Nokia PureBook S14 ল্যাপটপটি আপনার? কি ভাবছেন আপনি এই নতুন প্রোডাক্ট সম্বন্ধে? তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না।