6000mAh ব্যাটারি যুক্ত বাজেট রেঞ্জের Nokia C30 স্মার্টফোন লঞ্চ করে দিল Nokia, এখুনি জেনেনিন বিস্তারিত

এবার Nokia ভারতে বাজেট রেঞ্জের আরেকটি স্মার্টফোন লঞ্চ করে ফেলল। আর এটা হল Nokia C30 স্মার্টফোন। দারুন সমস্ত স্পেসিফিকেশন্স রয়েছে স্মার্টফোনটির। রয়েছে খুব ভালো অফারও। চলুন জেনে নেওয়া যাক সমস্ত কিছু বিস্তারিত ভাবে।  

Nokia C30 স্পেসিফিকেশন্স এবং ফিচারস 

স্মার্টফোনটির মধ্যে পাওয়া যাবে 6.82 ইঞ্চির HD+ IPS ডিসপ্লে। এর পিক ব্রাইটনেস 4000nits-এর। রয়েছে ওয়াটার ড্রপ নচ। প্রসেসর হিসাবে স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে Unisoc-এর SC9863A। এর ক্লক স্পিড 1.6Ghz এর। তার সাথে 4GB পর্যন্ত RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজ দিচ্ছে স্মার্টফোনটি। শুধু মাত্র এখানেই থেমে থাকছেনা স্মার্টফোনের স্পেসিফিকেশন্স।  

রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ। 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং তার সাথে 2 মেগাপিক্সেলের ডেফথ সেন্সর। আর তার সাথে রয়েছে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ব্যাটারি হিসাবে স্মার্টফোনটিতে পাওয়া যাবে 6000mAh এর ম্যাসিভ ব্যাটারি। তারসাথে 10W এর চার্জিং সাপোর্ট। রয়েছে মাইক্রো ইউএসবি পোর্ট এবং তার সাথে 3.5mm হেডফোন জ্যাক। অডিসন্যাল মাইক্রো এসডি কার্ড স্লট রয়েছে স্মার্টফোনটিতে। 

জেনেনিন : বড় টেক কোম্পানি গুলিকে শিক্ষা দিতে নিজেরই এক সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম লঞ্চ করতে চলেছেন Donald Trump, সাথে রয়েছে আরও প্ল্যান

Nokia C30 স্মার্টফোনটির দাম 

দুটি ভেরিয়েন্টে স্মার্টফোনটি ভারতের বাজারে লঞ্চ করা হয়েছে একটা 3GB-32GB ভেরিয়েন্ট। আরেকটি 4GB-64GB ভেরিয়েন্ট। 3GB-32GB ভেরিয়েন্ট দাম রাখা হয়েছে 10,999 টাকা। তার সাথে 4GB-64GB ভেরিয়েন্ট এর দাম রাখা হয়েছে 11,999 টাকা। সবুজ এবং সাদা এই দুটো কালারের সাথে স্মার্টফোনটি আসছে। 

কি অফার পাওয়া যাবে স্মার্টফোনটিতে? 

স্মার্টফোনটি কিনলে দুর্দান্ত অফার পাওয়া যাবে Reliance Jio-এর পক্ষ থেকে। স্মার্টফোনটির কিনলে 1,000 টাকা পর্যন্ত অফার দিচ্ছে তারা। দুটি RAM ভেরিয়েন্টের ক্ষেত্রেই Jio ইউজাররা এই ডিসকাউন্ট পেয়ে যাবেন। আর তার সাথে 249 টাকা অথবা তারও বেশি রিচার্জ করিয়ে 4,000 টাকার মূল্যের শপিং ক্রেডিটের সুবিধা পাওয়া যাবে। যার সাহায্যে খুব সহজেই FarmEasy, Oyo, MakeMyTrip, Myntra-এর মত প্লাটফর্ম গুলো থেকে শপিং করা যাবে। 

এরকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।