মাত্র 2,499 টাকায় লঞ্চ হয়ে গেল Noise Air Buds Pro, জেনেনিন স্পেসিফিকেশন্স, দাম এবং সেল ডেট সহ সমস্ত কিছু

জনপ্রিয় ব্র্যান্ড Noise লঞ্চ করে দিলো আরও এক অসাধারণ True Wireless Earbuds। সম্প্রতি ভারতের বাজারে লঞ্চ হয়ে গেল Noise Air Buds Pro। ইতিমধ্যে Earbuds-এর স্পেসিফিকেশন্স, দাম এবং সেল ডেট জানতে পেরেছি আমরা। চলুন এক নজরে দেখে নেওয়া যাক বিস্তারিত।

Noise Air Buds Pro স্পেসিফিকেশন্স 

এর মধ্যে আপনি পেয়ে যাবেন 10mm Drivers। একই সাথে রয়েছে কোয়াড মাইক্রোফোন যার সাহায্যে আপনি নির্ভাবনায় Calling উপভোগ করতে পারবেন। এছাড়াও থাকছে ANC ফিচারস যা বাইরের উৎপন্ন 25db পর্যন্ত শব্দ কমাতে সহায়তা করে। এর মধ্যে পাবেন Bluetooth 5.0 কানেক্টিভিটি।

Android এবং iOS উভয় ব্যবহারকারীদের কথা চিন্তা করেই এটি তৈরি করা হয়েছে। এরই পাশাপাশি ইনক্লুড থাকছে Noise Hyper Sync Technology সাপোর্ট সিস্টেম যা SBC & AAC মিউজিক সমর্থন করে। আরও পাবেন Music Controls, Calls Accept/Reject সুবিধা। এছাড়াও Google Assistant এবং Siri ভয়েস কমান্ড ব্যাবহারের সুবিধা তো থাকছেই।

জেনেনিন : লিমিটেড টাইম ডিস্কাউন্টে পাওয়া যাচ্ছে Nothing Ear 1, তাড়াতাড়ি করুন

এখানেই শেষ নয় এর মধ্যে ব্যবহৃত ব্যাটারি সিঙ্গেল চার্জে 4 ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ প্রদান করে এবং চার্জিং কেসের সাথে সম্পূর্ণ 16 ঘণ্টার লংটাইম ব্যাটারি পারফরমেন্সে দেয়। ডিভাইসটি ফুল চার্জ হতে সময় লাগে 2 ঘণ্টা। এর মধ্যে রয়েছে IPX5 Water & Sweat প্রটেকশন সুবিধাও। এর ওজন মাত্র 3.6 গ্রাম।

দাম কত রাখা হয়েছে?

সংস্থার তরফ থেকে Noise Air Buds-এর দাম নির্ধারণ করা হয়েছে ভারতীয় মুদ্রায় 2,499 টাকা। এটি Jet Black, Celeste Blue এবং Pearl White এই তিনটি কালার অপশনে পাওয়া যাবে। চলুন এবার সেল ডেট সম্বন্ধে জেনে নেওয়া যাক।

সেল Date কবে?

ইতিমধ্যে সেল ডেট প্রকাশ করা হয়েছে। ডিভাইসটির প্রথম সেল শুরু হচ্ছে আগামী নভেম্বর মাসের 30 তারিখ থেকে। গ্রাহকরা এটি Amazon প্ল্যাটফর্মের মাধ্যমে কিনে নিতে পারবে। কেমন লাগলো আপনার এই Noise Air Buds Pro? তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না।

গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে