সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে Netflix দেখার সুবিধা, এমনই অভিনব মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে এল তারা এই দেশে

Netflix সম্পর্কে শোনেননি এমন মানুষ খুব কমই রয়েছেন। দিনের পর দিন এই জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম এর জনপ্রিয়তা আরো বেড়েই চলেছে। আর এবার তারা এই অভিনব এক সাবস্ক্রিপশন প্ল্যান নিয়ে চলে এলো কেনিয়াতে। এর ফলে কোন রকম টাকা দিতে হবে না, বিনামূল্যেই ব্যবহার করা যাবে Netflix।  

বিনামূল্যেই ব্যবহার করা যাবে Netflix এই দেশে

এই নতুন সাবস্ক্রিপশন প্ল্যান এর সাহায্যে ইউজাররা কোন রকম টাকা দেওয়া ছাড়াই নেটফ্লিক্স (Netflix)-এর সুবিধা উপভোগ করতে পারবেন। তবে বেশ কয়েকটি ব্যাপার রয়েছে এরমধ্যে। এই প্ল্যানটি শুধুমাত্র লঞ্চ করা হয়েছে কেনিয়াতে। এই আফ্রিকান মার্কেটে লঞ্চ করার একমাত্র কারণ সেখানে নেটফ্লিক্সের জনপ্রিয়তাকে বৃদ্ধি করা। 

এই প্লানে কোনরকম টাকা তো দিতে হচ্ছে না। তার সাথে কোন রকম অ্যাডভার্টাইজমেন্টও দেখানো হবে না, তা নিশ্চিত করেছেন নেটফ্লিক্স। দেখতে পাওয়া যাবে বেশ কিছু জনপ্রিয় টিভি শোস। রয়েছে Money Heist, Bridgerton বা আফ্রিকান সিরিজ Blood and Water। তবে শুধুমাত্র এন্ড্রয়েড এর জন্য আনা হয়েছে এই প্ল্যানকে। 

নিঃসন্দেহে এই প্ল্যান এর পিছনে রয়েছে এক বড় উদ্দেশ্য। কেনিয়ার মতো আফ্রিকান মার্কেটে Netflix এর জনপ্রিয়তা অত্যন্তই কম। সেই জন্য সেই জনপ্রিয়তা বাড়াতে আনা হয়েছে এমন উদ্ভাবনী মার্কেটিং স্ট্রাটেজি। যদিও এখানে সমস্ত ভিডিও, মুভি বা ওয়েব সিরিজের সুবিধা থাকবেনা। চারভাগের মাত্র একভাগ কনটেন্ট বিনামূল্যে দেখতে পাওয়া যাবে এমনটাই জানা যাচ্ছে।

জেনেনিন : লঞ্চ হয়ে গেল দুটি ভিন্ন মডেলের Redmi G 2021 Gaming Laptop, এক নজরে জেনে নিন স্পেসিফিকেশন এবং দাম সহ সমস্ত কিছু

যে মুভি বা ওয়েব সিরিজ গুলি এই ফ্রি প্ল্যানে এভেলেবেল থাকবেনা সেগুলিকে সেখানে লক করা দেখাবে। যেগুলিকে আনলক করতে হলে অবশ্যই Paid Subscription করতে হবে। তাই ইউজারদেরকে নেটফ্লিক্সের সমস্ত কন্টেন্ট উপভোগ করতে হলে পেইড প্ল্যানে যাওয়া ছাড়া উপায় থাকবে না। আর তখনই হুহু করে বাড়বে রেভিনিউ।

প্রসঙ্গত উল্লেখ্য, ভারতেও আমরা Netflix কে দেখেছি সস্তার মোবাইল অনলি প্ল্যান নিয়ে আসতে। তার সাথে আমাদের দেশে আবারও হিউজ পরিমান ইনভেস্টমেন্ট করতে চলেছে নেটফ্লিক্স। এতকিছু করার উদ্দেশ্য একটাই তাদের ইউজার বেস কে বাড়িয়ে তোলা। যারা আলটিমেটলি তাদের রেভিনিউ গ্রোথেই সাহায্য করবে।  

Netflix এর এইরকম ফ্রী প্ল্যান আমাদের দেশেও থাকলে আপনি ব্যবহার করতেন? নাকি অন্য কোন উপায়ে আপনি মুভি দেখে নেন?