ভারতে নেটফ্লিক্সের মত ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম গুলোর জনপ্রিয়তা ঊর্ধ্বমুখী। বর্তমানে Covid 19 পরিস্থিতিতে ওয়ার্ক ফরম হোমের প্রবণতা বেড়েছে। আর তারই সাথে মানুষের মিডিয়া কনজামশনের পরিমাণ বেড়ে গেছে অবিশ্বাস্য রকম ভাবে।
আর এই পরিস্থিতি খেয়াল রেখেই বাজার ধরতে ইতিমধ্যেই 3 হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট করে দিয়েছে নেটফ্লিক্স। এই বিপুল পরিমান ইনভেস্টমেন্ট করা হয়েছে গত দুই বছরে। এবার আর বিপুল পরিমাণে ইনভেস্টমেন্ট করতে চলেছে তারা।
দেশে আরও বিপুল পরিমাণে ইনভেস্টমেন্ট করতে চলেছে Netflix
নেটফ্লিক্সের CEO রিড হেস্টিংস জানাচ্ছেন আরো বিপুল পরিমাণ বাজেট তারা রাখতে চলেছেন ভারতের নেটফ্লিক্স এর মার্কেট কে আরও বাড়িয়ে তুলতে। ভারতকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনায় রাখছেন এমনটাই জানিয়েছেন তিনি। একথা নিঃসন্দেহে বলা যায় ভারতের মতো দেশে Netflix-এর জনপ্রিয়তা ক্রমশ বেড়েই চলেছে। এই পরিস্থিতি আরও বেড়ে চলেছে খুবই কম দামে মোবাইল অনলি প্লান লঞ্চ করার পর। যার ফলে অনেকেরই হাতের নাগালে এসে গেছে এই নেটফ্লিক্সের মত প্রিমিয়াম ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম এর সুবিধাও।
তবে ভারতের বাজার ধরতে গিয়ে তাদেরকে কম সমস্যার সম্মুখীন হতে হয়নি। টক্কর দিতে হয়েছে অন্যান্য লোকাল ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম গুলোর সাথেও।আর সেই জন্যই ভারতের মতো জনবহুল দেশে এই ভিডিও স্ট্রিমিংয়ের চাহিদা কে ক্যাপচার করতেই নেটফ্লিক্সের এই প্ল্যান বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত উল্লেখ্য, মনে করা হয় ভারতে ইতিমধ্যেই 50 লক্ষের বেশি নেটফ্লিক্স সাবস্ক্রাইবার রয়েছেন। আর এই সাবস্ক্রিপশনের পরিমাণ দিনের পর দিন বেড়েই চলেছে। যেটা আরো বৃদ্ধি পাবে যদি নেটফ্লিক্স সস্তার আরো কিছু প্ল্যান ইন্ট্রোডিউস করে। আর সেই জন্যই হয়তো এই বিপুল পরিমাণ ইনভেস্টমেন্টের জোয়ার নিয়ে আসতে চলেছে নেটফ্লিক্স।
আপনি কি Netflix ব্যবহার করেন? না অন্য কোন ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম আপনার প্রিয়? আমাদের জানাতে ভুলবেন না।

