5000mAh ব্যাটারি, Unisoc T700 Processor-এর সাথেই লঞ্চ হয়ে গেল Motorola Moto E40 স্মার্টফোন, এক নজরে জেনেনিন স্পেসিফিকেশন্স, দাম এবং সেল ডেট

সম্প্রতি Motorola তাদের E-সিরিজের নতুন স্মার্টফোন হিসেবে ভারতের বাজারে লঞ্চ করে দিল। আর এটি Motorola Moto E40 স্মার্টফোন। ইতিমধ্যেই স্মার্টফোনের স্পেসিফিকেশন্স, দাম এবং সেল ডেট সকলের সামনে এসেছে। চলুন জেনে নেওয়া যাক সমস্ত কিছু।

Motorola Moto E40 স্পেসিফিকেশন্স

স্মার্টফোনের মধ্যে আপনি পেয়ে যাবেন HD+  Resolution যুক্ত 6.5-Inch IPS LCD Display। একই সাথে রয়েছে 90Hz Refresh Rate। এছাড়াও স্মার্টফোনের মধ্যে থাকছে Octa-Core Unisoc T700 Processor। জানা গেছে স্মার্টফোনটি Android 11 Based MyUX উপর ভিত্তি করে পরিচালিত।

ব্যাটারি হিসাবে স্মার্টফোনের মধ্যে পেয়ে যাবেন 5000mAh ব্যাটারি এবং USB Type-C বিশিষ্ট 10W চার্জিং পোর্ট। সংস্থার দাবি করেছে একটিমাত্র চার্জে স্মার্টফোনটি আপনি 2 দিন ব্যবহার করতে পারবেন। একই সঙ্গে সিকিউরিটি ফিচার হিসাবে রয়েছে Rear-Mounted Fingerprint Sensor। রয়েছে Face Unlock সুবিধা।

এছাড়াও স্মার্টফোনের মধ্যে ট্রিপল ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন। যার মধ্যে ইনক্লুড থাকছে 48MP Primary Shooter, 2MP Macro Camera এবং 2MP Depth Sensor। এছাড়াও পেয়ে যাবেন 8MP Front-Facing Camera। রয়েছে Quad Pixel Technology যা রাতে ফটোগ্রাফি ক্ষেত্রে সুন্দর ছবি পরিবেশন করতে সহায়তা করবে।

এখানেই শেষ নয় পাবেন IP52 Dust & Water Resistance সুবিধা। একই সাথে রয়েছে Google Assistant Button। স্মার্টফোনটি 9.1mm পাতলা এবং এর ওজন 198 গ্রাম।

জেনেনিন : ভালো স্মার্টফোন কেনার কথা ভাবছেন? দেখেনিন 15,000 টাকার মধ্যে এই অসাধারণ স্মার্টফোন গুলি

ভারতে দাম কত রাখা হয়েছে?

স্মার্টফোনটি শুধুমাত্র একটি ভেরিয়েন্ট উপলব্ধ রয়েছে। যার 4GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজের দাম রাখা হয়েছে ভারতীয় মুদ্রায় 9,499 টাকা।এছাড়াও আপনি প্রয়োজনে micro-SD Slot ব্যবহার করে 512GB পর্যন্ত স্টোরেজ বাড়িয়ে নেওয়ার সুবিধা পেয়ে যাবেন। আমাদের দেশে এটি Carbon Gray এবং Pink Clay কালার ভেরিয়েন্টে উপলব্ধ রয়েছে। 

সেল Date কবে রাখা হয়েছে?

লঞ্চের সাথেই সংস্থার তরফ থেকে স্মার্টফোনটির সেল ডেটও প্রকাশ করা হয়েছে। আগামী 17 ই অক্টোবর থেকে গ্রাহকরা স্মার্টফোনটি ই-কমার্স জায়েন্ট প্ল্যাটফর্ম Flipkart-এর ম্যাধমে কিনতে পারবেন। কেমন লাগলো আপনার এই স্মার্টফোন? তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। এরকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট ও অফার মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।

প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।