সম্প্রতি Motorola সংস্থা লঞ্চ করে দিলো তাদের E- সিরিজের নতুন এক স্মার্টফোন। ইতিমধ্যেই অফিশিয়ালি ইউরোপিয়ান মার্কেটে লঞ্চ হয়েছে Moto E30 স্মার্টফোনটি। স্মার্টফোনের স্পেসিফিকেশন্স এবং দাম জানতে পেরেছি আমরা। চলুন এক নজরে জেনে নেওয়া যাক সমস্ত কিছু বিস্তারিত ভাবে।
Moto E30 স্পেসিফিকেশন্স কেমন রয়েছে?
এই স্মার্টফোনের মধ্যে রয়েছে HD+ 720 Pixels রেজুলিউশন বিশিষ্ট 6.5-Inch IPS LCD Display। একই সাথে পাবেন 90Hz Refresh Rate, 268 PPI Pixel Density। স্মার্টফোনের মধ্যে উপস্থিত রয়েছে Octa-Core Unisoc T700 Processor। জানা গেছে স্মার্টফোনটি Android 11 (Go Edition) দ্বারা পরিচালিত হবে। এছাড়াও থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
এরই পাশাপাশি আপনি পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা। যার মধ্যে থাকছে 48MP Primary Main Camera, 2MP Depth Sensor এবং 2MP Macro Lens। একই সঙ্গে রয়েছে 8MP সেলফি ক্যামেরা। আরও পাবেন Portrait Mode, Panorama, HDR, Night Vision, Macro Vision এবং Pro Mode সহ প্রভৃতি অসাধারন ফিচারস।
জেনেনিন : Telegram নিয়ে এলো নতুন আপডেট, পাবেন অসাধারণ ফিচার্স, এক নজরে জেনেনিন বিস্তারিত ভাবে
স্মার্টফোনের মধ্যে ইনক্লুড থাকছে 5,000mAh ব্যাটারি এবং10W চার্জার। এখানেই শেষ নয় পাবেন IP52 Rating, 4G LTE, Wi-Fi 802.11 b/g/n/ac, Dual-SIM Card Slot, Bluetooth v5.0, GPS, USB Type-C, Google Assistant Button এবং 3.5mm Audio Jack। স্মার্টফোনটির পরিমাপ এবং ওজন রাখা হয়েছে যথাক্রমে 165.1 x 75.6 x 9.1mm এবং 198 গ্রাম।
দাম কত রাখা হয়েছে?
এই স্মার্টফোনটি 2GB RAM + 32GB স্টোরেজ সহ ভেরিয়েন্ট উপলব্ধ রয়েছে। এছাড়া প্রয়োজনে আপনি Micro-SD ব্যবহার করে স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন। এটি আপনি Mineral Grey এবং Digital Blue এই দুটি কালার অপশনে পাবেন। Aldi Belgium Website-এর তথ্য অনুসারে স্মার্টফোনটির দাম EUR 100 অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 8,570 টাকার কাছাকাছি।
Aldi Belgium এর পাশাপাশি স্মার্টফোনটি Motorola Slovakia এবং Lenovo UK ওয়েবসাইটে তালিকাভুক্ত হয়েছে। ভারতের বাজারে স্মার্টফোনটি কবে উপলব্ধ হবে তা এখনই বলা সম্ভব নয়। কি ভাবছেন আপনি এই নতুন স্মার্টফোন সম্বন্ধে? তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না।
গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।

