দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে Motorola লঞ্চ করে দিল এক অসাধারণ স্মার্টওয়াচ। সম্প্রতি সংস্থার তৈরি প্রথম Moto OS এর উপর ভিত্তি করে পরিচালিত হতে চলেছে Moto Watch 100। স্মার্টওয়াচটির স্পেসিফিকেশন্স এবং দাম সম্পর্কে জেনে নেওয়া যাক বিস্তারিত ভাবে।
Moto Watch 100 স্পেসিফিকেশন্স কেমন রয়েছে?
এই স্মার্টওয়াচটিতে পাওয়া যাবে 360 x 360 Pixels রেজুলিউশন যুক্ত 1.3-Inch Circular LCD Display। একই সাথে এর মধ্যে রয়েছে Aluminium Casing যার ফলস্বরুপ পাবেন 5ATM Water Resistant সুবিধা তো থাকছেই। স্মার্টওয়াচটি স্মার্টফোনের সাথে সংযোগ করে খুব সহজে পরিচালনা করতে পারে যাবে।
এছাড়াও এর মধ্যে রয়েছে Heart Rate Monitor, Weight Tracking, Sleep Tracking, Accelerometer, Gyroscope, SpO2 Blood Oxygen Levels পরিমাপের মত অসাধারণ সুবিধা। এরই পাশাপাশি থাকছে 26 টি Sport Modes। যার মধ্যে পাবেন Bike Indoor, Cricket, Basketball, Tennis, Yoga, Badminton, Snowboard সহ প্রভৃতি অসাধারণ সুবিধা।
জেনেনিন : শীঘ্রই লঞ্চ হতে পারে Moto G200 স্মার্টফোন, এমনই ইঙ্গিত দিচ্ছে TENAA ওয়েবসাইট, জেনেনিন খুঁটিনাটি
এখানেই শেষ নয়। GPS কানেক্টিভিটি এবং Bluetooth v5.0 সুবিধা তো থাকছেই। সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে এতে ব্যবহৃত ব্যাটারি একবার মাত্র ফুল চার্জে দীর্ঘ 14 দিনের ব্যাটারি লাইফ প্রদান করতে সক্ষম। যা নিঃসন্দেহে একটি ভালো সুবিধা। চলুন এবার ডিভাইসটির দামের ব্যাপারে জেনে নেওয়া যাক এবার।
দাম কত রাখা হয়েছে?
সংস্থার তরফ থেকে স্মার্টওয়াচ এর দাম জানিয়ে দেওয়া হয়েছে। Moto Watch 100 দাম রাখা হয়েছে $99.99 অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 7,400 টাকার কাছাকাছি। এটি Motorola-র US Website-এ দুটি কালার অপশনে পাওয়া যাবে Glacier Silver এবং Phantom Black।
সেল Date কবে?
US মার্কেট ইতিমধ্যেই স্মার্টওয়াচটির Pre-Order শুরু হয়ে গেছে এবং প্রথম সেল শুরু হবে আগামী ডিসেম্বর মাসের 10 তারিখ থেকে। ভারতের বাজারে ডিভাইসটির উপলব্ধতা নিয়ে এখনই বলা সম্ভব নয়। কেমন লাগলো আপনার এই স্মার্টওয়াচ? তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না।

