সম্প্রতি Motorola তাদের মিড-রেঞ্জের ট্যাবলেট হিসেবে ভারতের বাজারে লঞ্চ করে দিলো Moto Tab G20। জানা গেছে Lenovo Tab M8 (3rd Gen) যা June মাসে মুক্তি পেয়েছিল তারই রি-ব্র্যান্ড ভার্সন এই Tab G20। Lenovo মালিকানাধীন কোম্পানির এই নতুন ট্যাবলেটের স্পেসিফিকেশন এবং দাম সহ সমস্ত কিছু জেনেনিন এখানে।
Moto Tab G20 স্পেসিফিকেশন্স কেমন রয়েছে?
এই ট্যাবলেট এর মধ্যে আপনি পেয়ে যাবেন 8-Inch IPS LCD Panel। যা 800 x 1280 Pixel রেজোলিউশন সম্পন্ন। একই সাথে রয়েছে TDDI Technology। এছাড়াও উপস্থিত রয়েছে Helio P22T Chipset। স্টোরেজ হিসাবে আপনি পেয়ে যাবেন 3 GB RAM এবং 32 GB স্টোরেজ। এরই পাশাপাশি অতিরিক্ত স্টোরেজের জন্য থাকছে Storage Slot ব্যবহারের সুবিধা।
এটি Android 11 OS দ্বারা পরিচালিত হবে। একই সঙ্গে রয়েছে Google Kids Space যা শিশুদের Pre-Loaded Content & Customizations এর সুবিধা প্রদান করে। এছাড়াও পাবেন Dolby Atmos Audio-এর সুবিধা। এখানেই শেষ নয় থাকছে 5,100mAh Long-Lasting Battery। আরও পাবেন 5-Megapixel ফ্রন্ট ক্যামেরা এবং 13-Megapixel Rear Camera। তবে এই ট্যাবলেটিতে কোন রকম LED Flash নেই। একই সাথে রয়েছে Wi-Fi, Bluetooth, USB-C Port এবং 3.5mm Audio Jack।
দাম কত রাখা হয়েছে?
আমাদের দেশে Moto Tab G20 এর Price Tag রয়েছে 10,999 টাকা। এটি শুধুমাত্র Platinum Grey কালার অপশনে উপলব্ধ রয়েছে। Flipkart Big Billion Days Sale-এর ম্যাধমে অক্টোবর 2 তারিখ থেকে এটি কিনে নিতে পারবেন গ্রাহকরা। একই সাথে Credit/Debit কার্ডের মাধ্যমে কেনার ক্ষেত্রে পেয়ে যাবেন 1,000 টাকা ডিসকাউন্ট।

