খুব শীঘ্রই বলা যায় আগামী মাসেই লঞ্চ করা হতে চলেছে নতুন আর একটা ট্যাবলেট। আর এই ট্যাবলেট লঞ্চ করা হচ্ছে Motorola-র পক্ষ থেকে। এর নাম Moto Tab 8। 91মোবাইলস এর সৌজন্যে এই বিষয়ে আমরা বেশ কিছু খবর জানতে পারছি। এটাও জানতে পারছি যে Moto Tab 8 হতে চলেছে Lenovo Tab M8 FHD-এরই রিব্রান্ডেড ভার্সন। যা অলরেডি লঞ্চ হয়ে গেছে আমাদের দেশে।
বর্তমান সময়ে যেখানে ট্যাবলেট এর গুরুত্ব অপরিসীম, সেই পরিস্থিতিতে মটোরোলার এই ট্যাবলেট নিঃসন্দেহে অনেকের অনেক প্রয়োজন মেটাবে। চলুন দেখে নেওয়া যাক Moto Tab 8-এর স্পেসিফিকেশন্স।
Moto Tab 8-এর স্পেসিফিকেশন্স
Moto Tab 8 ট্যাবলেট হতে চলেছে Lenovo Tab M8 FHD-এর রিব্রান্ডেড ভার্সন। আর এই জন্যই স্পেসিফিকেশন সম্পর্কে আমরা ভালো রকমই আন্দাজ করতে পারছি। মনে করা হচ্ছে লেনোভোর ট্যাবলেট এর মতই এই ট্যাবলেট থাকবে 8 ইঞ্চি FHD ডিসপ্লে। মেটালিক বডি পেয়ে যাব আমরা এই ট্যাবলেটে।
ক্যামেরার কথা বলতে গেলে এই ট্যাবলেটে থাকছে 13 মেগাপিক্সেলের ক্যামেরা এবং তার সাথে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। প্রসেসর হিসাবে থাকবে MediaTek Helio P22T প্রসেসর। 4 GB RAM আর তার সাথে 32 GB এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ অপশন থাকবে। মনে করা হচ্ছে WiFi-এর সাথে এই ট্যাবলেটের সেলুলার ভেরিয়েন্টও লঞ্চ করা হবে।
এর মধ্যে থাকবে 5000mAh-এর ব্যাটারি চার্জ দেওয়া যাবে USB Type C চার্জিং ক্যাবল ব্যবহার করে। ডলবি অডিওর সাপোর্ট পাওয়া যাবে। আর মনে করা হচ্ছে লেনোভোর ট্যাবলেট এর দামের মতই এর দাম থাকবে 20,000 টাকার নিচেই।
জেনেনিন : ভারতে আরও বিপুল পরিমাণে ইনভেস্টমেন্ট করতে চলেছে Netflix, উদ্দেশ্য একটাই
প্রসঙ্গত উল্লেখ্য, লেনোভোর ট্যাবলেট এর দাম 13,999 টাকা। তাই এর দামের আশেপাশেই মটোরোলার এই নতুন ট্যাবলেটের দাম হবে এমনটাই মনে করা হচ্ছে। মাত্র কয়েকদিন আগেই আমরা দেখেছি রিয়েলমি তাদের প্রথম ট্যাবলেট লঞ্চ করে দিয়েছে। যার মধ্যে দুর্দান্ত সমস্ত স্পেসিফিকেশনস রয়েছে। তার পরই আবার মটোরোলা তাদের ট্যাবলেট নিয়ে আসছে।
কেমন লাগলো মটোরোলা ট্যাবলেট স্পেসিফিকেশনস আপনার? দেশের বাজারে ট্যাবলেটের সংখ্যা এখন কম নয়। কোন ট্যাবলেট কিনতে আপনি পছন্দ করবেন? অবশ্যই জানাতে ভুলবেন না।

