সম্প্রতি TENAA ওয়েবসাইটে তালিকাভুক্ত হয়েছে Motorola কোম্পানির Moto G200 স্মার্টফোন। মনে করা হচ্ছে খুব শীঘ্রই স্মার্টফোনটি লঞ্চ হতে পারে। অফিশিয়াল লঞ্চের আগেই স্মার্টফোনের যাবতীয় তথ্য জানা গেছে। চলুন জেনে নেওয়া যাক কি জানতে পেরেছি আমরা।
Motorola Moto G200 সম্ভাব্য স্পেসিফিকেশন্স
এই স্মার্টফোনের মধ্যে আপনি পেয়ে যাবেন 120Hz Refresh Rate বিশিষ্ট 6.78-Inch LCD Display। স্মার্টফোনটি পরিচালিত হতে চলেছে Snapdragon 888+ SoC দ্বারা। ডিভাইসটির মধ্যে Android 11 আপডেট দেখতে পাবো আমরা।
একই সাথে থাকছে Side-Mounted Fingerprint Scanner। Techniknews- এর তথ্য অনুসারে স্মার্টফোনটিতে পাবেন ট্রিপল ক্যামেরা সিস্টেম। যার মধ্যে থাকছে 108MP Sensor, 13MP Ultrawide Camera এবং 2MP Depth Sensor।
এরই পাশাপাশি রয়েছে 4,700 mAh ব্যাটারি। আরও পেয়ে যাবেন 30W ফাস্ট চার্জিং সুবিধা। এমন অসাধারন সমস্ত ফিচারস ইনক্লুডের পরেও স্মার্টফোনটি 8.8mm পাতলা এবং এর ওজন দাঁড়িয়েছে 202 গ্রাম।
কালার ভেরিয়েন্ট কেমন রয়েছে?
ইতিমধ্যে স্মার্টফোনের কালার ভেরিয়েন্ট প্রকাশিত হয়েছে। স্মার্টফোনটি চিনে Moto S30 নাম নিয়ে লঞ্চ হতে পারে বলে অনুমান করা হচ্ছে। জানা গেছে ডিভাইসটি Blue এবং Grey এই দুটি কালার অপশনে উপলব্ধ রয়েছে।
দাম কত হতে পারে?
স্মার্টফোনটির দাম কত হবে তা এখনও পর্যন্ত কনফর্ম হয়নি। লঞ্চের পরে স্মার্টফোনটির সঠিক দাম জানতে পারবো আমরা। ভারতের বাজারে স্মার্টফোনটি কবে লঞ্চ হবে সেই প্রশ্নের উত্তর এখনো অন্ধকারে।
গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।

