PixelSense Flow Display সহ লঞ্চ হয়ে গেল Microsoft Surface Laptop Studio, এক নজরে জেনে নিন স্পেসিফিকেশন্স এবং দাম

সম্প্রতি Surface ইভেন্টে মাইক্রোসফট তার সবচেয়ে শক্তিশালী ল্যাপটপ লঞ্চ করে দিলো। সংস্থার মতে এটি Surface Book-এর আপগ্রেড ভার্সন। এটি সম্পূর্ণ আগের Surface Book Line Laptop এর তুলনায় নতুন ডিজাইনে নির্মিত হয়েছে। চলুন এক নজরে জেনে নেওয়া যাক স্পেসিফিকেশন কেমন রয়েছে। 

Microsoft Surface Laptop Studio স্পেসিফিকেশন্স

Microsoft Surface Laptop Studio এর মধ্যে আপনি পেয়ে যাবেন 14.4-Inch PixelSense Display। একই সাথে রয়েছে 120Hz Refresh Rate এবং Dolby Vision। এছাড়াও ল্যাপটপের মধ্যে ইনক্লুড রয়েছে Dynamic Woven Hinge যা এটিকে একটি মোড থেকে অন্য মোডে দ্রুত রূপান্তর করতে সহায়তা করবে। এটিতে তিনটি ভিন্ন Mode রয়েছে – Laptop, Stage এবং Studio। 

Laptop Mode-এ ব্যবহারকারীরা একটি সাধারণ ল্যাপটপের মতো সারফেস ল্যাপটপ স্টুডিও ব্যবহার করতে পারবেন। এছাড়াও Stage Mode এর ক্ষেত্রে, স্ক্রিনটি গ্রাহকদের গেমিং, স্ট্রিমিং, ডকিং এবং প্রেসেন্টিং এর সুবিধা দেয়। এই বিশেষ মোডে, কীবোর্ড সম্পূর্ণরূপে ঢাকা থেকে, শুধুমাত্র Trackpad দেখা যায়।

সবশেষে রয়েছে, Studio Mode। এই মোডটি Writing, Sketching বা অন্যান্য Creative কাজের জন্য বিশেষভাবে উপযোগী। এই ধরনের কাজ সঠিকভাবে করবার জন্য Surface Laptop Studio মধ্যে আপনি পেয়ে যাবেন Surface Slim Pen 2। Laptop Studio আপনি দুটি কনফিগারেশনে পেয়ে যাবেন। যার একটিতে রয়েছে 11th-Generation Intel Core i5 এবং অন্যটিতে থাকছে Intel Core i7 Processor। 

একই সাথে Core i5 মডেল এর মধ্যে রয়েছে Intel Iris Xe Graphics অন্যদিকে i7 মডেল এর মধ্যে থাকছে Nvidia RTX 3050 Ti GPU এবং 4GB VRAM। স্টোরেজ হিসাবে উভয় ডিভাইসে আপনি পেয়ে যাবেন 16GB/ 32GB RAM এবং 2TB SSD স্টোরেজ। এখানেই শেষ নয় আরও থাকছে দুটি USB 4 পোর্ট, Thunderbolt 4, Surface Connect Charging পোর্ট এবং 3.5mm Headphone Jack। 

দাম কত রাখা হয়েছে?

Surface Laptop Studio দাম শুরু হচ্ছে $1,599.99 অর্থাৎ ভারতীয় মুদ্রায় যা প্রায় 1,18,100 টাকা মতো। ভারতের বাজারে এই প্রোডাক্ট কবে উপলব্ধ হবে তা নিয়ে এখনই বলা সম্ভব নয়। 

কেমন লাগলো আপনার এই নতুন Surface Laptop Studio? তা আমাদের অবশ্যই জানাতে ভুলবেন না।