আগামী আগস্ট মাসের 26 তারিখে Xiaomi নিয়ে আসতে চলেছে Mi Smarter Living 2022 ইভেন্ট। এবং এই ইভেন্টে দুর্দান্ত সমস্ত প্রোডাক্টস আমরা পেয়ে যাব। এর আগে আমরা জানিয়েছিলাম ইভেন্টে লঞ্চ হতে চলেছে Mi Band 6। পরবর্তীকালে জানা গেছে এরমধ্যে লঞ্চ হবে Mi Notebook ল্যাপটপও। আবার জানা যাচ্ছে এই ইভেন্টেই লঞ্চ হতে চলেছে Mi TV 5X।
Mi Smarter Living 2022 ইভেন্টেই লঞ্চ করা হবে Mi TV 5X
ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে শাওমি ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে মাইক্রো সাইটও প্রস্তুত হয়ে গেছে। যেখানে এই Mi TV 5X কেমন হবে সে সম্পর্কে অনেক হিন্টস পাওয়া যাচ্ছে। কেমন হতে চলেছে Mi TV 5X? জানা যাচ্ছে Mi TV 5X এর হবে মেটাল বিল্ড। আর তার সাথে এর ডিজাইন হবে ফুলস্ক্রীন ন্যারো বেজেল সম্পন্ন।
ক্লেইম করা হচ্ছে এর ভিজুয়ালসও অসাধারণ হতে চলেছে। খুব সুন্দর Dolbi Audio এক্সপেরিয়েন্স পাওয়া যাবে এই Mi TV 5X এর মধ্যে। পাওয়া যাবে গুগল এসিস্টেন্ট এর সাপোর্টও। এর ফার-ফিল্ড মাইক্রোফোন এই সুবিধা ব্যবহার করতে সাহায্য করবে। মনে করা হচ্ছে 55 ইঞ্চি মডেলের সাথে এই টিভি লঞ্চ করা হবে। যদিও এই বিষয়ে কোনো অফিসিয়াল তথ্য পাওয়া যায়নি এখনও। তাই আগামী 26 তারিখের জন্য আমরা সকলেই রীতিমতো এক্সাইটেড হয়ে তাকিয়ে রয়েছি।
Mi Band 6 এর সাথেও থাকবে অনেক অবাক করা ফিচার্স। সাথে আবার Mi Notebooks ল্যাপটপও। সমস্ত কিছু মিলিয়ে অনেক চমক থাকবে এই 26 তারিখে। আর মাত্র কয়েকটা দিন। এই 26 তারিখের লঞ্চ হওয়া প্রোডাক্ট গুলোর মধ্যে কোনটি নিয়ে আপনি বেশি এক্সাইটেড? অবশ্যই জানাতে ভুলবেন না।

