বর্তমান সময়ে আমরা সকলেই Fitness Band সাথে কম বেশি পরিচিত। যাবতীয় খুঁটিনাটি কার্যকলাপের বিবরণ Fitness Tracker এর মাধ্যমে আমরা ট্র্যাক করতে সক্ষম হয়। আজকের আর্টিকেলে আপনাদের জানাবো Xiaomi Mi Band 6, Huawei Band 6, Oppo Band Style এবং OnePlus Band এর তুলনামূলক আলোচনা। একই সাথে আমরা জেনে নেবো কোন Band পাওয়া যাবে বেশি সুবিধা।
Display কেমন রয়েছে?
চলুন সর্বপ্রথম এই চারটি Band এর ডিসপ্লের ব্যাপারে জেনে নেওয়া যাক। Xiaomi Mi Band 6-এ আপনি পেয়ে যাবেন 1.56-Inch AMOLED Full Screen Display। একই সাথে Huawei Band 6-এ রয়েছে 1.47-Inch AMOLED Display। অন্যদিকে OnePlus Band-এ পাবেন 1.1-Inch AMOLED Screen এবং Oppo Band Style-এ থাকছে 1.1-Inch AMOLED Display।
জেনেনিন : এসে গেছে Mi TV 5X সিরিজ, জেনেনিন স্পেসিফিকেশনস, দাম এবং সেল Date সহ সমস্ত কিছু বিস্তারিত ভাবে
Workout Modes কেমন রয়েছে?
Mi Band 6-এ রয়েছে 30 টি Workout Modes। অপরদিকে Huawei Band 6-এ পেয়ে যাবেন 96 টি Workout Modes। একই সাথে OnePlus Band এবং Oppo Band Style-এ ক্ষেত্রে পাবেন 12 টি Workout Modes।
কোন Operating System-এ কার্যকরী হবে?
Android এবং iOS ব্যবহারকারীরা Xiaomi Mi Band 6, Huawei Band 6, Oppo Band Style উল্লেখিত এই তিনটি Band নির্ভাবনায় ব্যবহার করতে পারবেন। যেখানে OnePlus Band শুধুমাত্র Android ব্যবহারকারীদের জন্যই সীমাবদ্ধ রয়েছে।
Battery পারফরম্যান্স কেমন রয়েছে?
সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে Mi Band 6, Huawei Band 6, OnePlus Band ক্ষেত্রে গ্রাহকরা পেয়ে যাবেন 14 দিনের ব্যাটারি ব্যাক আপের সুবিধা। অন্যদিকে যেখানে Oppo Band Style দিচ্ছে মাত্র 12 দিনের ব্যাটারি ব্যাকআপ।এরই পাশাপাশি আপনি উভয় চারটি Fitnees Tracker এ ইনক্লুড রয়েছে SpO2 Monitoring, Heart Rate Monitor এবং Sleep Tracking এর মতো অসাধারণ ফিচারস।
এছাড়াও আপনি Mi Band 6, Huawei Band 6 এবং Oppo Band Style এই সবকটি তেই পেয়ে যাচ্ছেন 5ATM Water Resistance সুবিধা। সাথে OnePlus Band-এ পেয়ে যাবেন 5ATM Water Resistance এর পাশাপাশি IP68 সুবিধা। চলুন এবার প্রোডাক্টগুলোর দামের ব্যাপারে জেনে নেওয়া যাক।
জেনেনিন : কিভাবে বুঝবেন আপনার স্মার্টফোন হ্যাক হয়ে গেছে? অবশ্যই জেনেনিয়ে সচেতন থাকুন
দাম কত রাখা হয়েছে?
ভারতের বাজারে Mi Band 6 এর দাম 3,499 টাকা। এছাড়াও Huawei Band 6 এর দাম 4,490 টাকা। একই সাথে OnePlus Band এর দাম রাখা হয়েছে 3,299 টাকা। Oppo Band Style এর জন্য আপনাকে দিতে হবে 2,199 টাকা।
উল্লেখিত Band গুলি ভারতের বাজারে বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্ম সাইটে উপলব্ধ রয়েছে। কোন Fitness Band আপনার সবথেকে বেশি ভালো লাগলো? তা অবশ্যই জানাতে ভুলবেন না।

