আজই লঞ্চ হয়ে গেল Logitech-এর পক্ষ থেকে এক নতুন ওয়ারলেস গেমিং মাউস। এই গেমিং মাউস এর নাম রাখা হয়েছে লজিটেক জি ওয়ারলেস গেমিং মাউস (Logitech G Wireless Gaming Mouse)। খুবই হালকা এই গেমিং মাউসে দুর্ধর্ষ স্পেসিফিকেশনস রয়েছে। যারা গেমিং ভালোবাসেন তাদের জন্য এটা অসাধারণ হতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক এই লজিটেক ওয়ারলেস গেমিং মাউস এর সমস্ত স্পেসিফিকেশনস ও দাম সমস্ত কিছু বিস্তারিত ভাবে।
লঞ্চ হয়ে গেল Logitech G Wireless Gaming Mouse
2018 সালে USA তে লঞ্চ করে দেওয়া হয়েছিল এই মাউসকে। অবশেষে আমাদের দেশে লঞ্চ করে দেওয়া হল এই মাউস। Logitech G Wireless Gaming Mouse এর ওজন মাত্র 80 গ্রাম। এর মধ্যে ব্যবহার করা হয়েছে Hero 25K সেন্সর। যা খুবই এডভান্স আকিউরেসি প্রদান করতে সাহায্য করবে।
Windows 7 বা তার পরবর্তী আপডেটের সাথে এই মাউস কে কানেক্ট করা যাবে। তার সাথে Mac OS 10.11 বা তার পরবর্তী আপডেটের ব্যবহার করা যাবে এই মাউস কে। Chrome OS ডিভাইসের সাথে মাউস কে ব্যবহার করা যাবে। আর অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে USB রিসিভার।
লজিটেক জানাচ্ছে এই মাউস এর মধ্যে 0 স্মুথিং, এক্সিলারেশন অথবা ফিল্টারিং এর সুবিধা পাওয়া যাবে। তাঁরই সাথে এর ম্যাক্সিমাম ট্রাকিং স্পিড হচ্ছে 4000 IPS। এবার আসা যাক এই মাউস এর ব্যাটারির ব্যাপারে। এরমধ্যে আরজিবি লাইটিং পেয়ে যাবেন। আর এই লাইটিং অন করে 48 ঘন্টা ব্যাটারী লাইফ প্রদান করবে এই ওয়ারলেস মাউস। আর আরজিবি লাইট অফ করে পাওয়া যাবে 60 ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ।
এর পোলিং রেট 1000Hz এর। তার সাথে এটা লজিটেকের লাইট স্পিড ওয়ারলেস টেকনোলজিকে ব্যবহার করে তৈরি। আরজিবি লাইট এর মধ্যেও অনেক বিশেষত্ব রয়েছে। এর মধ্যে ব্যবহার করা হয়েছে LightSync টেকনোলজি। যেটা গেম এর উপর নির্ভর করে লাইটিং ইফেক্ট দেবে।
এরমধ্যে পাওয়ার প্লের সুবিধাও পাওয়া যাবে। পাঁচটি পর্যন্ত প্রফাইল ক্রিয়েট করে রাখা যাবে এই মাউসে এর মধ্যে। এর মধ্যে রাখা রয়েছে Mechanical Button Tensioning System। এই মাউসের দৈর্ঘ্য 125×63.5x40mm।
Logitech G Wireless Gaming Mouse দাম
লজিটেক ওয়ারলেস গেমিং মাউসের দাম রাখা হয়েছে 10,995 টাকা এবং আমরা অ্যামাজন ইন্ডিয়া থেকে এই মাউসটিকে কিনতে পারব। শুধুমাত্র একটি কালার ভেরিয়েন্টে এই মাউসটি এভেলেবেল থাকবে।
অ্যামাজনের মধ্যে HSBC ব্যাংকের ক্যাশব্যাক কার্ড ট্রানজেকশনের মধ্য দিয়ে 5% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন। প্রাইম মেম্বাররা আমাজন পে আইসিআইসিআই ব্যাংকের ক্রেডিট কার্ডের পেয়ে যাবেন 5% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। অন্যান্যদের জন্য থাকছে কার্ডে থাকছে 3% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট।

