ইতিমধ্যেই অনেক অসাধারণ ফিচারস সম্পন্ন ল্যাপটপ আমাদের মন কেড়েছে। সম্প্রতি চিনে লঞ্চ হয়ে গেল Lenovo Yoga 13s 2021 Ryzen Edition laptop। এটি Windows 11 দ্বারা পরিচালিত হবে বলে জানা গেছে। এক নজরে জেনেনিন স্পেসিফিকেশন এবং দামের ব্যাপারে।
Lenovo Yoga 13s 2021 Ryzen Edition স্পেসিফিকেশন কেমন?
এই ল্যাপটপের মধ্যে রয়েছে 2,560×1,600 Pixel রেজোলিউশন যুক্ত 13.3-Inch WQXGA IPS Display। একই সাথে পেয়ে যাবেন 16:10 Aspect Ratio, 100% sRGB Colour Gamut এবং 300 nits Brightness। এছাড়া রয়েছে DC Dimming, Dolby Vision এবং Smart Screen Brightness।
এর মধ্যে উপস্থিত রয়েছে AMD Ryzen 5 56000U Processor। স্টোরেজ হিসেবে থাকছে 16GB LPDDR4X RAM এবং 512GB NVMe SSD স্টোরেজ। একই সাথে পাবেন 50Whr ব্যাটারি এবং 65W USB PD ফাস্ট চার্জিং সাপোর্ট। আরও পাবেন 720p Webcam।
এখানেই শেষ নয় থাকছে Wi-Fi 6, Bluetooth, দুটি USB Type-C Port, একটি USB Type-C 3.2 Gen 1 Port এবং 3.5mm Headphone Jack। এরই পাশাপাশি রয়েছে সম্পূর্ণ Backlit Keyboard, Dual Dolby Atmos Speaker।
একই সাথে পাবেন Modern Standby & Windows Hello Facial Recognition মতো প্রভৃতি অসাধারন ফিচারস। ল্যাপটপটির পরিমাপ 13.8mm এবং ওজন 1.22 কিলোগ্রাম। চলুন এবার দামের ব্যাপারে জেনে নেওয়া যাক।
দাম কত রাখা হয়েছে?
চিনে ল্যাপটপটি Sole Black কালার ভেরিয়েন্ট উপলব্ধ রয়েছে। সংস্থার তরফ থেকে এর দাম রাখা হয়েছে CNY 5,199 অর্থাৎ ভারতীয় মুদ্রায় যা প্রায় 59,700 টাকা। তবে সীমিত সময়ের জন্য আপনি এটি পেয়ে যাবেন CNY 4,799 ভারতীয় মুদ্রায় 55,100 টাকাতে।
সেল Date কবে রাখা হয়েছে?
প্রোডাক্টটির ইতিমধ্যেই Pre-Order শুরু হয়ে গেছে। সংস্থার তরফ থেকে ল্যাপটপটির সেল ডেট হিসাবে নির্ধারণ করা হয়েছে আগামী অক্টোবর মাসের 5 তারিখ। ভারতের বাজারে ল্যাপটপটি কবে উপলব্ধ হবে তা সংস্থার তরফ থেকে এখনো জানানো হয়নি।

