লঞ্চের আগেই ফাঁস হয়ে গেল iQOO Z5X স্মার্টফোনের স্পেসিফিকেশন্স, এক নজরে জেনে নিন সমস্ত কিছু

সম্প্রতি iQOO এবার Z5 সিরিজের আরও এক অসাধারণ স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। ইতিমধ্যেই Geekbench ওয়েবসাইটে দেখা মিলেছে iQOO Z5X স্মার্টফোনটির। সেখান থেকে স্মার্টফোনের মডেল নাম্বার V2131A-এর পাশাপাশি সম্ভাব্য স্পেসিফিকেশন্সও জানতে পেরেছি আমরা। এখুনি জেনেনিন সমস্ত কিছু বিস্তারিত ভাবে। 

iQOO Z5X স্পেসিফিকেশন্স কেমন হতে চলেছে?

এই স্মার্টফোনের মধ্যে থাকতে পারে 6.58-Inch FHD+ IPS LCD Display। একই সাথে থাকতে পারে 120Hz Refresh Rate। এছাড়াও রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ। যার মধ্যে পাবেন 50MP Primary Camera এবং 2MP Sensor। আরও রয়েছে 8MP সেলফি ক্যামেরা।

এরই পাশাপাশি জানা গেছে স্মার্টফোনের মধ্যে ইনক্লুড থাকতে পারে MediaTek MT6877V/ZA Chip অর্থাৎ যার কোড নেম Dimensity 900 5G SoC। আমরা পেতে পারি 6GB এবং 8GB RAM। ভারতের বাজারে স্মার্টফোনটি Android 11 উপর ভিত্তি করে Funtouch OS 11 অথবা 12 দ্বারা পরিচালিত হতে পারে।

জেনেনিন : Byju’s সাময়িক ভাবে সরিয়ে দিল শাহরুখ খানের অ্যাডভার্টাইজমেন্ট, বিতর্ক এড়াতেই এমন সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে  

কবে লঞ্চ হতে পারে এই স্মার্টফোন?

ইতিমধ্যেই স্মার্টফোনটি বিভিন্ন সার্টিফিকেশন ওয়েবসাইটগুলির যাবতীয় স্তর অতিক্রম করেছে। কোম্পানি এখনও ডিভাইসটির আনুষ্ঠানিক লঞ্চ ডেট ঘোষণা করেনি। তবে আমরা আশা করতে পারি স্মার্টফোনটি এই মাসের শেষের দিকে বা নভেম্বর মাসের শুরুতেই চীনে লঞ্চ হতে পারে। আমরা জানি iQOO সংস্থা চিনে এবং ভারতে iQOO Z5 স্মার্টফোন লঞ্চ করেছে। যা ব্যাপকভাবে গ্রাহকরা উপভোগ করে চলেছে। 

অর্থাৎ অনুমান করা হচ্ছে এই স্মার্টফোনটিও গ্রাহকদের প্রয়োজনীয় চাহিদা মেটাতে পারবে। লঞ্চের পরই স্মার্টফোনটির বাকি তথ্য এবং দাম আমরা জানতে পারবো। কি ভাবছেন আপনি এই নতুন স্মার্টফোন সম্বন্ধে তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না।

এরকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট ও অফার মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।