আমরা জানি আগামী 23 শে সেপ্টেম্বর China-তে মুক্তি পেতে চলেছে iQOO Z5 স্মার্টফোন। সম্প্রতি শোনা যাচ্ছে এই স্মার্টফোনটি খুব শীঘ্রই আমাদের দেশেও লঞ্চ হতে পারে। এমনটাই জানানো হয়েছে 91মোবাইলস এর তরফ থেকে। ইতিমধ্যে স্মার্টফোনের সম্ভাব্য ফিচার্স জানতে পেরেছি আমরা। চলুন জেনে নেওয়া যাক সমস্ত কিছু বিস্তারিত ভাবে।
iQOO Z5-এর সম্ভাব্য স্পেসিফিকেশন্স কেমন হতে চলেছে?
এই স্মার্টফোনের মধ্যে আমরা পেতে চলেছি AMOLED Panel। একই সঙ্গে রয়েছে LCD Display। এটি একটি অসাধারণ 5G স্মার্টফোন হতে চলেছে। এই স্মার্টফোনের মধ্যে থাকতে পারে Qualcomm Snapdragon 778 SoC। এছাড়াও স্টোরেজ হিসাবে উপস্থিত থাকতে পারে LPDDR5 RAM এবং UFS 3.1 স্টোরেজ। সূত্র মারফত জানা গেছে স্মার্টফোনটি 120Hz Refresh Rate সম্পন্ন হতে চলেছে। স্মার্টফোনের কিছু ফিচার্স জানা গেলেও Camera, Screen Size, Battery কেমন হবে তা এখনও অজানা রয়েছে।
জেনে নিন : সাংঘাতিক দাম কমে গেল iPhone 12 সিরিজের, মিস করবেন না
কোন কোন মডেল উপলব্ধ হতে পারে?
অনুমান করা হচ্ছে iQOO Z5 স্মার্টফোনের আরও দুটি মডেল লঞ্চ হতে পারে আমাদের দেশে। যার মধ্যে সম্ভাব্য থাকতে পারে iQOO Z5 Pro এবং iQOO Z5x ভেরিয়েন্ট। Z-সিরিজ লাইনআপের এই স্মার্টফোন গুলির পারফরম্যান্স বেশ উন্নত মানের হবে বলে জানা গেছে।
দাম কেমন হতে পারে?
স্মার্টফোনের দাম কেমন হবে সেই তথ্যে এখনও পর্যন্ত জানা সম্ভব হয়নি। স্মার্টফোনটি লঞ্চের পরই যাবতীয় তথ্য পাওয়া মাত্রই আপনাদের জানিয়ে দেবো আমরা। কি ভাবছেন আপনি এই নতুন স্মার্টফোন সমন্ধে? IQOO এর স্মার্টফোন আপনার কেমন লাগে? আমাদের জানাতে ভুলবেন না।

