লঞ্চ হয়ে গেল iQOO Z5 স্মার্টফোন, এক নজরে জেনে নেওয়া যাক এর স্পেসিফিকেশন্স এবং দাম, জেনেনিন কবে ভারতে লঞ্চ হবে

ইতিমধ্যেই চিনে লঞ্চ হয়ে গেছে iQOO Z5 স্মার্টফোন। এই মিড রেঞ্জের স্মার্টফোনটি খুব শীঘ্রই ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে এমনটাই জানানো হয়েছে সংস্থার তরফ থেকে। স্মার্টফোনটির স্পেসিফিকেশন্স এবং ভারতে এর সম্ভাব্য দাম জানে নেওয়া যাক। 

iQOO Z5 স্পেসিফিকেশন্স কেমন রয়েছে ?

এই স্মার্টফোনের মধ্যে রয়েছে 6.67-Inch Full HD+ Display। যার ডিসপ্লে রেজুলিউশন 1080 x 2400 Pixel রাখা হয়েছে। একই সাথে পাবেন 650 Nits Brightness, HDR10 এবং 240Hz Touch Sampling Rate। এছাড়াও পাবেন 120Hz Refresh Rate। স্মার্টফোনটি Qualcomm Snapdragon 778G SoC দ্বারা পরিচালিত। 

ক্যামেরা হিসাবে স্মার্টফোনের মধ্যে ইনক্লুড রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। যেখানে পাওয়া যাবে 64MP Primary Camera, 8MP Ultrawide Sensor এবং 2MP Macro Sensor। একই সঙ্গে থাকছে 16MP Front Camera। স্মার্টফোনটিতে 5000mAh এর অসাধারণ ব্যাটারির পাশাপাশি রয়েছে 44W ফাস্ট চার্জার। 

জেনেনিন : মাত্র 10,000 টাকার মধ্যেই Redmi লঞ্চ করে দিল তাদের Redmi 9 Activ স্মার্টফোনটি, MediaTek Helio G35 প্রসেসর, 5000mAh ব্যাটারি সহ দেখে নেওয়া যাক এর সমস্ত স্পেসিফিকেশন্স, দাম ও সেল ডেট

ডিভাইসটি Android 11-Based Origin OS ওপর ভিত্তি করে চলবে। এখানেই শেষ নয় থাকছে 3.5mm Headphone Jack এবং Side-Mounted Fingerprint Scanner। পাবেন USB-C পোর্ট, Wi-Fi 6, Bluetooth 5.0, GPS, 5G, এবং 4G VoLTE কানেক্টিভিটি সুবিধা। 

দাম কত হতে চলেছে ?

যেহেতু স্মার্টফোনটি চিনে তিনটে স্টোরেজ কনফিগারেশনে মুক্তি পেয়েছে তাই আমরা আশা রাখতে পারি আমাদের দেশেও থাকতে পারে এই একই স্টোরেজ ভেরিয়েন্ট। যার 8GB RAM + 128GB ইন্টারনাল স্টোরেজ মডেলের মূল্য CNY 1,799 অর্থাৎ ভারতীয় মুদ্রায় 20,500 টাকা। একই সাথে 8GB + 256GB ভেরিয়েন্ট এর দাম রাখা হয়েছে CNY 2,099 অর্থাৎ ইন্ডিয়ান রুপিতে যা 23,900 টাকা। 

জেনেনিন : মহাকাশ ভ্রমণ করতে চান? থাকবে গরম গরম খাবারের ব্যবস্থা, অত্যাধুনিক টয়লেট ও ফ্রি ওয়াইফাই, ঘোষণা করলেন ইলন মাস্ক নিজেই

এছাড়াও 12GB + 256GB মডেলটির জন্য আপনাকে খরচ করতে হবে CNY 2,299 অর্থাৎ আমাদের দেশে যা প্রায় 26,200 টাকা। আমরা মনে করতে পারি আমাদের দেশে স্মার্টফোনের দাম হতে পারে 25,000 টাকার কাছাকাছিই। 

ভারতে লঞ্চ Date কবে ?

সংস্থার তরফ থেকে ভারতের বাজারে স্মার্টফোনটির লঞ্চ ডেট হিসাবে সেপ্টেম্বর মাসের 27 তারিখ নির্ধারণ করা হয়েছে। স্মার্টফোনটি তিনটি কালার ভেরিয়েন্ট উপলব্ধ হতে চলেছে যার মধ্যে থাকছে Twilight Dawn, Blue Origin এবং Dream Space। 

লঞ্চের পরেই Amazon India মাধ্যমে গ্রাহকরা স্মার্টফোনটি কিনে নিতে পারবেন। এই নতুন স্মার্টফোন নিয়ে আপনি কতটা এক্সাইটেড? তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না।