খুব শীঘ্রই লঞ্চ হবে iQOO 9 সিরিজ, এক নজরে জেনেনিন বিস্তারিত ভাবে সমস্ত কিছু

সম্প্রতি GizNext তাদের টাইমলাইনে iQOO 9 সিরিজের কথা উল্লেখ করেছে। মনে করা হচ্ছে খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে এই সিরিজের দুটি অসাধারণ স্মার্টফোন। যার মধ্যে রয়েছে iQOO 9 এবং iQOO 9 Legend মডেল। ইতিমধ্যে স্মার্টফোনের সম্ভাব্য ফিচারস সকলের সামনে এসেছে। চলুন সেদিকে নজর রাখা যাক।

iQOO 9 সিরিজ সম্ভাব্য স্পেসিফিকেশন্স 

এই স্মার্টফোনের মধ্যে সম্ভাব্য থাকতে পারে 120Hz Refresh Rate বিশিষ্ট 6.62 Inch AMOLED Display। একই সঙ্গে আমরা পেতে চলেছি 8 GB স্টোরেজ যুক্ত Qualcomm Snapdragon 898 Flagship Processor। এছাড়াও ইনক্লুড থাকছে 16 MP সেলফি ক্যামেরা। 

জেনেনিন : লঞ্চ হয়ে গেল Motorola Moto E30 স্মার্টফোন, এক নজরে জেনেনিন স্পেসিফিকেশন্স এবং দাম সহ সমস্ত কিছু

এরই পাশাপাশি আপনি পাবেন 48 MP + 13 MP + 13 MP সেটআপ ট্রিপল ক্যামেরা। এখানেই শেষ নয় আরও পাবেন 4400 mAh ব্যাটারি এবং USB Type-C পোর্ট সহ 120W Fast Charging সুবিধা। স্মার্টফোনের বাকি সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আমরা পরবর্তী আপডেট জানতে পারবো।

কবে লঞ্চ হবে?

সূত্র মারফত জানা গেছে iQOO 9 সিরিজটি 2022 সালের জানুয়ারিতে আমাদের দেশে লঞ্চ হবে। যখন আমরা iQOO 8 সিরিজ ভারতে কবে লঞ্চ হবে সেই জন্য ধৈর্য ধরে অপেক্ষা করছি, তখন এর উত্তরসূরি হিসাবে iQOO 9 সিরিজ লঞ্চের এমন ঘটনা স্মার্টফোন ব্যবহারকারীদের মনে অতিরিক্ত আগ্রহের জন্ম দেয়। এই স্মার্টফোনের দাম কত হবে তা সংস্থার তরফ থেকে জানানো হয়নি। 

কি ভাবছেন আপনি এই নতুন সিরিজ সম্বন্ধে? অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না স্মার্টফোনটি আমাদের দেশে লঞ্চ হওয়া মাত্রই আপনাদের তার সমস্ত ফাইনাল স্পেসিফিকেশন্স ও দাম জানিয়ে দেবো আমরা। গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।