দীর্ঘ প্রতীক্ষার পর লঞ্চ হয়ে গেল iPhone 13 সিরিজের বেশ কিছু স্মার্টফোন। সম্প্রতি Apple Fall Event-এর মাধ্যমে চারটি নতুন স্মার্টফোন সকলের সামনে এসেছে। যার মধ্যে রয়েছে iPhone 13 Mini, iPhone 13, iPhone 13 Pro, এবং iPhone 13 Pro Max। তারই সাথে এসেছে নতুন iPad-ও। চলুন জেনে নেওয়া যাক iPhone 13 সিরিজের স্পেসিফিকেশন্স এবং দামের ব্যাপারে।
iPhone 13 Mini এবং iPhone 13 স্পেসিফিকেশন্স
iPhone 13 Mini-র মধ্যে আপনি পেয়ে যাবেন 5.4-Inch Screen। একই সাথে iPhone 13 মধ্যে থাকছে 6.1-Inch Display। উভয় স্মার্টফোনের ক্ষেত্রেই পাবেন OLED Super Retina XDR Display। এছাড়াও থাকছে 60Hz Refresh Rate, 460ppi Pixel Density, HDR 10, HLG HDR, এবং Dolby Vision-এর সুবিধা।
স্মার্টফোনের মধ্যে উপস্থিত রয়েছে 5G-Capable A15 Bionic Chipset। যার CPU এর ক্ষেত্রে 50% এবং GPU এর ক্ষেত্রে 30% অতিরিক্ত দ্রুত গতিতে কাজ করে। উভয় স্মার্টফোনেই পাওয়া যাবে ডুয়েল ক্যামেরা সেটআপ যার মধ্যে থাকছে 12MP Primary Sensor এবং 12MP Ultra-Wide Sensor। একই সাথে থাকছে 12MP TrueDepth Front Camera।
জেনে নিন : আপনার স্মার্টফোনে এই Application Install করা নেই তো? এখুনি Uninstall করে দিন
উভয়ই ফোনই সেন্সর-শিফট স্টেবিলাইজেশন সমর্থন করে। iPhone 13 mini ব্যাটারির পারফরম্যান্স iPhone 12 mini থেকে 1.5 ঘন্টা বেশি। অন্যদিকে iPhone 13 তার আগের মডেলের থেকে 1.5 ঘন্টার বেশি স্থায়ী হতে পারে। একই সাথে উভয় স্মার্টফোনেই ইনক্লুড রয়েছে 5G Connectivity সুবিধা, Ceramic Shield, MagSafe Charger, এবং IP68 Water-Resistance সুবিধা।
iPhone 13 Pro এবং iPhone 13 Pro Max স্পেসিফিকেশন্স
আপনি iPhone Pro মধ্যে পাবেন 6.1-Inch Super Retina XDR Display। অন্যদিকে iPhone 13 Pro Max স্মার্টফোনের মধ্যে আপনি পেয়ে যাবেন 6.7-Inch Super Retina XDR Display। উভয় স্মার্টফোন A15 Bionic Chipset এবং iOS 15 উপর ভিত্তি করে পরিচালিত হতে চলেছে। একই সাথে পাবেন 120Hz Refresh Rate।
এরই পাশাপাশি স্মার্টফোনের মধ্যে আপনি পেয়ে যাবেন 12MP + 12MP + 12MP সেটাআপে ট্রিপল ক্যামেরা। এছাড়াও রয়েছে 12MP অসাধারণ সেলফি ক্যামেরা। একই সাথে ইনক্লুড রয়েছে Telephoto Lens, Wide Sensor, Support Night Mode, Macro Mode, 6x Optical Zoom, Smart HDR 4, Cinematic Mode, ProRes 4K30 Recording. LiDAR Scanner প্রভৃতি অসাধারণ ফিচারস।
iPhone 13 Pro স্মার্টফোনটি 12 Pro তুলনায় 1.5 ঘন্টা অধিক ব্যাটারি পারফরমেন্স প্রদান করে এমনটাই জানাচ্ছে Apple। অন্যদিকে 13 Pro Max আগের মডেল অর্থাৎ 12 Pro Max তুলনায় 2.5 ঘন্টা বেশি চলতে প্রুস্তুত। উভয় স্মার্টফোনের ক্ষেত্রেই রয়েছে 5G Connectivity সুবিধা, Ceramic Shield, MagSafe Charger, এবং IP68 Water & Dust- Resistance সুবিধা।
দাম কত রাখা হয়েছে?
সর্বপ্রথম আমরা iPhone 13 Mini দাম জেনে নেবো। এই স্মার্টফোনের বেস ভেরিয়েন্টের দাম শুরু হচ্ছে 69,900, টাকা থেকে। একই সাথে iPhone 13 বেসিক মডেলের দাম রাখা হয়েছে 79,900 টাকা। এছাড়াও iPhone 13 Pro জন্য আপনাকে খরচ করতে হবে 1,19,990 টাকা। সর্বশেষ iPhone 13 Pro Max দাম শুরু হচ্ছে ভারতীয় মুদ্রায় 1,29,900 টাকা থেকে। স্মার্টফোন গুলি 128GB, 256GB, 512GB, এবং 1TB স্টোরেজ ভেরিয়েন্ট পাওয়া যাবে।
জেনে নিন : ভুল করে Gmail পাঠিয়ে ফেলেছেন? এইভাবে ফিরিয়ে নিয়ে আসুন, সমস্যা থেকে মুক্তি পান
কালার ভেরিয়েন্ট কেমন রয়েছে?
iPhone 13 এবং 13 mini আমাদের দেশে Pink, Blue, Midnight, Starlight, এবং Product Red কালার ভেরিয়েন্ট উপলব্ধ রয়েছে। অন্যদিকে iPhone 13 Pro এবং iPhone 13 Pro Max আপনি Sierra Blue, Silver, Gold, এবং Graphite কালার ভেরিয়েন্ট পেয়ে যাবেন।
সেল Date কবে রাখা হয়েছে?
আগামী 17 ই সেপ্টেম্বর ভারতীয় সময় 5:30PM থেকে স্মার্টফোনগুলোর প্রি-বুকিং শুরু হবে। জানা গেছে এর প্রথম সেল শুরু হচ্ছে আগামী সেপ্টেম্বর মাসের 24 তারিখ।
কোন iPhone আপনার বেশি ভালো লাগলো? তা আমাদের অবশ্যই জানাতে ভুলবেন না। এত দাম দিয়ে আইফোন নাকি এর থেকেও কম দামের Android ফোন, কোনটি আপনি পছন্দ করবেন সেটাও জানাতে ভুলবেন না।

