আজকেই ইন্টেল লঞ্চ করে দিয়েছে একটি লোয়ার বাজেট সেগমেন্টের স্মার্টফোন এবং এই স্মার্টফোনটি হল Intel A26। যারা খুবই কম দামে স্মার্টফোন চাইছেন তাদেরকেই টার্গেট করে এই স্মার্টফোন নিয়ে এল ইন্টেল।
Intel A26 স্পেসিফিকেশনস
Intel A26-এর মধ্যে রয়েছে 5.6 ইঞ্চির HD+ IPS ডিসপ্লে। রয়েছে ওয়াটার ড্রপ স্টাইল এর নচ। ক্যামেরা হিসাবে এই স্মার্টফোনে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা। যার মধ্যে একটি 5 মেগাপিক্সেল এর AI সেন্সর রয়েছে এবং একটি VGA সেন্সর রয়েছে। সেলফি ক্যামেরা জন্য এই স্মার্টফোনে রয়েছে 2 মেগাপিক্সেলের সেন্সর।
এই স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে 1.4GHz চিপসেট। তবে সঠিক কোন প্রসেসর তা এখনো জানানো হয়নি ইন্টেলের পক্ষ থেকে। এর মধ্যে পাওয়া যাবে 2 GB RAM। ও সাথে রয়েছে 32 GB স্টোরেজ। যেটাকে 128 GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে মাইক্রো এসডি কার্ড ব্যবহার করে।
এরমধ্যে সোশ্যাল টার্বো ফিচার রয়েছে যা হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করতে সাহায্য করবে। তারই সাথে বেশ কিছু সুবিধাও এনে দেবে। এছাড়াও স্মার্টফোনে রয়েছে 3,020mAh-এর ব্যাটারি। এবার দেখে নেওয়া যাক এই স্মার্টফোনটির দামের ব্যাপারে।
Intel A26-এর দাম
Intel A26 স্মার্টফোনটি 2GB RAM এবং 32 GB স্টোরেজ ভেরিয়েন্ট এর সাথে আমাদের দেশে এভেলেবেল। এর অফিশিয়াল দাম রাখা হয়েছে 5,999 টাকা। যদিও বর্তমানে এটা ফ্লিপকার্টে 6,399 টাকায় উপলব্ধ রয়েছে। কেন এই ব্যাপারটা ঘটেছে তা সঠিকভাবে বলা না গেলেও মনে করা হচ্ছে খুব শীঘ্রই এই দাম সঠিক করে নেবে ফ্লিপকার্ট।
তিনটে কালার অপশনের সাথে স্মার্টফোনটি এভেলেবেল রয়েছে। সেগুলি হল ডিপ ব্লু, গ্রেডেশন গ্রীন এবং লাইট পারপেল। এর মধ্যে এক বছরের ওয়ারেন্টি পাওয়া যাবে। তার সাথে ওয়ান টাইম স্কিন রিপ্লেসমেন্ট অফার রয়েছে যেটা কেনার 100 দিন পর্যন্ত ভ্যালিড থাকবে।

