এবার শাওমি ও রিয়েলমির পথ অবলম্বন করে ল্যাপটপের বাজারে পদার্পণ করে দিলো ইনফিনিক্স (Infinix)। তারা লঞ্চ করে দিল Infinix InBook X1 ল্যাপটপ। তবে আমাদের দেশে নয়, লঞ্চ করা হয়েছে ফিলিপিন্সে। চলুন দেখে নেওয়া যাক এই ল্যাপটপের সমস্ত স্পেসিফিকেশন্স এবং দাম।
Infinix InBook X1 স্পেসিফিকেশন্স
Infinix InBook X1 ল্যাপটপের মধ্যে পাওয়া যাবে 14 ইঞ্চি Full HD IPS ডিসপ্লে। এর এসপেক্ট রেশিও 60:9। আর তারই সাথে ব্রাইটনেস 300nits এর।খুবই পাতলা ডিজাইনের সাথে আসছে এই ল্যাপটপ। ব্যাকসাইডে ব্যবহার করা হয়েছে মেটাল ফিনিশ এবং তার সাথে ম্যাট ফিনিশ। প্রসেসর হিসাবে ব্যবহার করা হয়েছে 10th Gen Intel Core i3। পাওয়া যাবে 8GB DDR4 RAM এবং Intel এর UHD গ্রাফিক্স রয়েছে।
রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটা কিবোর্ডের একটু নিচের দিকে অবস্থান করছে। খুব সহজেই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার কে আপনি ব্যবহার করতে পারবেন। আর তারই সাথে পাওয়া যাবে 256GB PCIe SSD। শুধু মাত্র এখানেই থেমে থাকছে না এর স্পেসিফিকেশন্স। বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে এর মধ্যে ওয়েবক্যাম রাখা হয়েছে। যেটা 720p-এর। রয়েছে দুটি মাইক্রোফোন ও অডিও আউটপুট এর জন্য থাকছে 2W-এর স্টেরিও স্পিকারস। এছাড়াও ব্যবহার করা হয়েছে ব্যাকলিট কীবোর্ডও।
এছাড়াও ল্যাপটপের মধ্যে USB 2.0 পোর্ট আছে দুটি। এছাড়াও রয়েছে দুটি USB 3.0 পোর্ট, HDMI কার্ড রিডার, USB Type C পোর্ট এবং টু-ইন-ওয়ান হেডফোন ও মাইকের কম্বো। এর মধ্যে রয়েছে 55Wh-এর ব্যাটারি। আর রয়েছে 65W-এর ফাস্ট চার্জিং সাপোর্ট। বর্তমানে ল্যাপটপ Windows 10-এ রান করলেও Windows 11-এ আপগ্রেড করে নেওয়া যাবে।
জেনেনিন : সাবধান! WhatsApp-এ এই কাজ গুলি করলেই ব্যান করে দেওয়া হবে আপনাকে, এখুনি জেনেনিন আর সচেতন থাকুন
Infinix InBook X1-এর দাম
Infinix InBook X1 এর দাম রাখা হয়েছে P24,990 যেটা ভারতীয় মুদ্রায় হয়ে দাঁড়ায় প্রায় 37,000 টাকা মত। তবে ফিলিপিন্সে ইন্ট্রোডাক্টরী প্রাইস হিসেবে ল্যাপটপটিকে বিক্রি করা হচ্ছে P22,990 তে। যেটা ভারতীয় মুদ্রায় 34,000 টাকা হয়ে যায়। ভারতে এই প্রোডাক্টটি কবে লঞ্চ হবে বা আদৌ লঞ্চ হবে কিনা সে বিষয়ে এখনো কোনো রকম খবর পাওয়া যায়নি। তবে যদি এই ল্যাপটপটি ভারতেও লঞ্চ হয় তাহলে শাওমি, রিয়েলমির সাথে জোর টক্কর হবে তা আর বলে দিতে হয় না।
এরকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট ও অফার মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।

