লঞ্চ হয়ে গেল Infinix InBook X1 এবং InBook X1 Pro, জেনেনিন স্পেসিফিকেশন্স, দাম এবং সেল ডেট বিস্তারিত ভাবে

সম্প্রতি Infinix সংস্থা ভারতের বাজারে লঞ্চ করে দিল দুটি অসাধারণ ল্যাপটপ। যার প্রথমটি Infinix InBook X1 এবং দ্বিতীয়টি হল InBook X1 Pro মডেল। চলুন এক নজরে দেখে নেওয়া যাক স্পেসিফিকেশন্স, দাম এবং সেল ডেট সহ সমস্তকিছু বিস্তারিত ভাবে।

Infinix InBook X1 স্পেসিফিকেশন্স কেমন রয়েছে?

ল্যাপটপটির মধ্যে রয়েছে 14-Inch FHD IPS Display। একই সাথে পাবেন 300 Nits Peak Brightness। এটির মধ্যে Windows 11 আপডেট দেখতে পাওয়া যাবে বলে জানা গেছে। এছাড়াও ইনক্লুড থাকছে ইন্টিগ্রেটেড 1Intel UHD গ্রাফিক্স কার্ড। এতে ব্যবহৃত Webcam টি HD 720 Pixels বিশিষ্ট। 

ল্যাপটপটি দুটি স্টোরেজ কনফিগারেশনে উপলব্ধ রয়েছে। যেখানে থাকছে Intel Core i3-1005G1 যুক্ত 8GB LPDDR4X RAM + 256GB M.2 SSD স্টোরেজ এবং Core i5-1035G1 সহ 8GB LPDDR4X RAM + 512GB M.2 SSD স্টোরেজ। এছাড়াও পাওয়া যাবে দুটি Microphones, দুটি 0.8W Tweeters এবং 1.5W Stereo Speakers।

এখানেই শেষ নয় রয়েছে দুটি USB 3.0 পোর্ট, একটি USB 2.0, একটি HDMI 1.4, দুটি USB Type-C পোর্ট, এবং 3.5mm Headphone Jack৷ আরও থাকছে Bluetooth v5.1 এবং Wi-Fi 802.11ac কানেক্টিভিটি সুবিধা। তারই সাথে রয়েছে 55Wh ব্যাটারি এবং 65W ফাস্ট চার্জিং ফিচার্স। ল্যাপটপটির পরিমাপ 323.5×219.5×16.3mm।

Infinix InBook X1 Pro স্পেসিফিকেশন্স কেমন রয়েছে?

এর মধ্যেও থাকছে Windows 11 আপডেট। একই সঙ্গে রয়েছে 14-Inch Full-HD IPS Display। এছাড়াও ইনক্লুড থাকছে Intel Iris Plus গ্রাফিক্স কার্ড। ল্যাপটপটি শুধুমাত্র একটি স্টোরেজ ভেরিয়েন্ট উপলব্ধ রয়েছে। এটি Intel Core i7-1065G7 Processor দ্বারা পরিচালিত হবে। 

জেনেনিন : CES ইভেন্টে লঞ্চ হতে পারে OnePlus 10 Pro স্মার্টফোন, পাওয়া যাচ্ছে এমনই ইঙ্গিত, জেনেনিন লঞ্চ ডেট এবং সম্ভাব্য স্পেসিফিকেশন্স

স্টোরেজ হিসেবে পেয়ে যাবেন 16GB LPDDR4X RAM এবং 512GB M.2 SSD স্টোরেজ। এরই পাশাপাশি থাকছে Wi-Fi 6 Wireless Connectivity সুবিধা। এক্ষেত্রেও পাওয়া যাবে 55Wh ব্যাটারি যুক্ত 65W PD ফাস্ট চার্জার। ডিভাইসটির ওজন 1.48KG। বাকি সমস্ত ফিচারস আগের ল্যাপটপের সমতুল্য।

দাম কত রাখা হয়েছে?

Infinix InBook X1 Intel Core i3 মডেলের দাম রাখা হয়েছে ভারতীয় মুদ্রায় 35,999 টাকা। একই সাথে Intel Core i5 ভেরিয়েন্টের জন্য আপনাকে খরচ করতে হবে 45,999 টাকা। এছাড়াও Infinix InBook X1 Pro মডেলের দাম নির্ধারণ করা হয়েছে 55,999 টাকা।

সেল Date কবে?

ইতিমধ্যে সংস্থার তরফ থেকে ডিভাইসগুলোর সেল ডেট স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। ল্যাপটপের প্রথম সেল শুরু হবে 15 ই ডিসেম্বর থেকে।

কিভাবে কিনবেন?

ল্যাপটপের উভয় মডেলই আপনি ই-কমার্স জায়েন্ট প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট (Flipkart) থেকে কিনে নিতে পারবেন।