5000mAh ব্যাটারি, MediaTek Helio G88 প্রসেসর সহ বাজেট রেঞ্জের Infinix Hot 11s লঞ্চ করে দিল ইনফিনিক্স, বিস্তারিত রইলো এখানে

5000mAh ব্যাটারি, 18W এর ফাস্ট চারজিং সাপোর্ট সহ Infinix লঞ্চ করে দিল Infinix Hot 11s স্মার্টফোন। দেখেনিন বাজেট রেঞ্জের এই স্মার্টফোনের সমস্ত স্পেসিফিকেশন্স, দাম ও সেল ডেট। তারই সাথে লঞ্চ হয়ে গেছে Infinix Hot 11 মডেলটিও।

Infinix Hot 11s স্পেসিফিকেশন্স

স্মার্টফোনের মধ্যে পাওয়া যাবে 6.78 ইঞ্চির Full HD+ ডিসপ্লে। এর রিফ্রেশ রেট (Refresh Rate) 90Hz এর। সাথে রয়েছে 240Hz এর টাচ স্যাম্পলিং রেট (Touch Sampling Rate)। ক্যামেরা হিসেবে এই স্মার্টফোনটিকে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। যার প্রাইমারি সেনসর 50 মেগাপিক্সেলের। সাথে আছে 2MP এর লেন্স ও একটি AI লেন্স। রয়েছে Dual LED Flash-ও। পাওয়া যাবে 8 MP-এর ফ্রন্ট ক্যামেরা।  

এই ডিভাইসের মধ্যে খুব সহজে করা যাবে টাইম ল্যাপস (Time Lapse)। পাওয়া যাবে স্লোমো, এমনকি 2K ভিডিও রেকর্ডিং এর সুবিধাও। প্রসেসর হিসেবে এই স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে MediaTek Helio G88 প্রসেসর। পাওয়া যাবে 4GB+64GB স্টোরেজের সুবিধা। 

জেনে নিন : আবার চমক নিয়ে আসছে এই নতুন পাবজি, ইতিমধ্যেই 4 কোটি প্রি-রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফেলেছে PUBG : New State

রয়েছে 5000mAh এর ব্যাটারি। আর 18W এর ফাস্ট চার্জিং সাপোর্ট ও Type C চার্জিং কেবিল। রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ডুয়েল স্পিকারও। এর মধ্যে পাওয়া যাবে DTS সারাউন্ড সাউন্ড এর সুবিধাও। 

Infinix Hot 11s-এর দাম

4GB RAM এবং 64 GB স্টোরেজ ভেরিয়েন্ট এর সাথে পাওয়া যাবে এই Infinix Hot 11s স্মার্টফোনটি। আর এর জন্য দাম রাখা হয়েছে 10,999 টাকা। স্মার্টফোনটির সেল শুরু হচ্ছে 21 সেপ্টেম্বর থেকে। কিনতে পারে যাবে ফ্লিপকার্ট (Flipkart)-এর মাধ্যমে।