Independence Day 2021 উপলক্ষে দারুন WhatsApp Stickers, GIFs কিভাবে পাবেন?

হ্যাপি ইন্ডিপেন্ডেনস ডে 2021 (Happy Independence Day 2021)। আজ ভারতের স্বাধীনতা দিবস। এই 75 তম স্বাধীনতা দিবসে সকলকে শুভেচ্ছা। বর্তমানে কোভিড পরিস্থিতিতে আমাদের স্বাধীনতা দিবস অত্যন্ত সর্তকতার সাথেই পালন করা হচ্ছে। এই মহান দিনটিতে প্রিয়জনকে শুভেচ্ছা জানানোর জন্য তাই হোয়াটসঅ্যাপ স্টিকার (WhatsApp Stickers) বা GIF-এর এর জুড়ি মেলা ভার।

ঘরে বসেই আত্মীয়-পরিজনদের এই স্পেশাল দিনটিতে শুভেচ্ছা জানান হোয়াটসঅ্যাপ স্টিকার বা GIF পাঠিয়ে। অবশ্যই জেনে নিন কিভাবে স্বাধীনতা দিবসের জন্য হোয়াটসঅ্যাপ স্টিকার পাবেন। 

কিভাবে স্বাধীনতা দিবসের জন্য WhatsApp Stickers পাবেন? 

হোয়াটসঅ্যাপ প্রায়ই বিভিন্ন স্পেশাল ইভেন্ট উপলক্ষে স্টিকার প্যাক্স নিয়ে আসতে দেখি। তবে এখনো পর্যন্ত স্বাধীনতা দিবস উপলক্ষে কোনরকম স্টিকার প্যাক নিয়ে আসা হয়নি। তাই আমাদের অন্য পদ্ধতি অবলম্বন করে ইস্টিকার প্যাক ডাউনলোড করে নিতে হবে।

তার জন্য প্রথমেই আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন ওপেন করে নিন। তারপর যেকোন এক চ্যাট খুলে নিন। চ্যাট খুলে নেওয়ার পর ইমোজি অপশনটিতে ট্যাপ করুন। তারপরে ডান দিকে উপরে কোনেতে প্লাস আইকনে (+ Icon) ট্যাপ করুন। একদম নিচের দিকে গেট মোর (Get More) অপশন পেয়ে যাবেন। এই অপশনটি ট্যাপ করলে গুগল প্লে স্টোর (Google Play Store) ওপেন হয়ে যাবে।

জেনেনিন : অচেনা WhatsApp Group-এ জয়েন হওয়া থেকে কিভাবে বাঁচবেন? এখুনি জেনেনিন

এর মধ্যে বেশ কিছু থার্ড পার্টি স্টিকার দেখিয়ে দেওয়া হবে। যেকোন একটা ইনস্টল করে নিন। তারপর সেখানে গিয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে আপনার প্রয়োজনীয় স্টিকার সিলেক্ট করে নিন। তাহলেই সেটা আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে স্টিকার সেকশনে এড হয়ে যাবে। এবার আপনি যেকোন কাউকে এই স্টিকার গুলো পাঠাতে পারবেন। 

কিভাবে WhatsApp GIF পাঠাবেন?

এই স্বাধীনতা দিবস উপলক্ষে স্টিকার প্যাক ছাড়াও আপনি GIF পাঠাতে পারবেন। তার জন্য হোয়াটসঅ্যাপ ওপেন করে নিন। তারপর যাকে আপনি GIF পাঠাতে চান তার চ্যাট ওপেন করে নিন। তারপর নিচের দিকে জিআইএফ (GIF) আইকনটিতে ট্যাপ করুন। উপরে GIF সার্চ করার আইকনটিতে ক্লিক করুন। সেখানে সার্চ করুন ইন্ডিপেন্ডেন্স ডে 2021 এবং তারপর আপনাকে দেখিয়ে দেওয়া হবে এই বিশেষ দিন উপলক্ষে অনেক GIF। আপনার পছন্দমত GIF সিলেক্ট করে নিয়ে পাঠিয়ে দিন।