লঞ্চ হয়ে গেল Huawei Watch GT 3 42mm এবং Huawei Watch GT 3 46mm স্মার্টওয়াচ, এক নজরে জেনেনিন স্পেসিফিকেশন্স এবং দাম সহ সমস্ত কিছু বিস্তারিত ভাবে

সম্প্রতি UK এবং Europe-এ লঞ্চ হয়ে গেল দুটি অসাধারণ স্মার্টওয়াচ। যার একটি Huawei Watch GT 3 42mm এবং অন্যটি হল Huawei Watch GT 3 46mm। ইতিমধ্যেই স্মার্টওয়াচগুলির স্পেসিফিকেশন এবং দাম প্রকাশিত হয়েছে। চলুন জেনে নেওয়া যাক সমস্ত কিছু বিস্তারিত ভাবে। 

Huawei Watch GT 3 ফিচারস কেমন রয়েছে?

আপনাদের আগেই জানিয়েছে Huawei Watch GT 3  42mm এবং 46mm দুটি ভিন্ন সাইজে উপলব্ধ রয়েছে। 42mm মডেলের মধ্যে আপনি পেয়ে যাবেন 1.43-Inch Display। একই সাথে 46mm মডেলটিতে রয়েছে 1.32-Inch Display। উভয় স্মার্টওয়াচেই পাবেন AMOLED Panel। এছাড়াও থাকছে Pre-Installed Watch Faces আর Animated Watch Faces। 

এরই পাশাপাশি স্মার্টওয়াচ এর মধ্যে ইনক্লুড রয়েছে ARM Cortex-M Processor যা যথাক্রমে 3GB RAM এবং 4GB ইন্টারনাল স্টোরেজ সম্পন্ন। এর মধ্যে থাকছে Bluetooth। একই সাথে পেয়ে যাবেন ভয়েস কলিং সুবিধা। আরও থাকছে 100 টিরও বেশি Workout Modes। এখানেই শেষ নয় পাবেন Sleep Tracking, Heart Rate Tracking, SpO2 Tracking, Skin Temperature Measurement এবং 5ATM Water ও Dust Resistant-এর সুবিধা। স্মার্টওয়াচটি ব্যবহারের ক্ষেত্রে আপনার ডিভাইসটিকে ন্যূনতম HarmonyOS 2, Android 6.0 বা iOS 9.0 হতে হবে। 

জেনেনিন : PUBG New State-কবে আসছে? জেনেনিন অফিসিয়াল রিলিজ ডেট ও দেখেনিন মাথা খারাপ করে দেওয়া ট্রেলার

এছাড়াও রয়েছে Wi-Fi, Bluetooth v5.2, GPS (L1 + L5), Beidou, GLONASS, Galileo এবং QZSS ফিচার্স। সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে 46mm মডেলটি 14 দিনের ব্যাটারি লাইফ প্রদান করে। যেখানে 42mm মডেলটি আপনাকে দেয় 7 দিনের দীর্ঘ ব্যাটারি লাইফ। চলুন এবার দামের ব্যাপারে জেনে নেওয়া যাক।

Huawei Watch GT 3 দাম কত রাখা হয়েছে?

Huawei Watch GT 3 42mm মডেলের Active Black এবং Black Fluoroelastomer Strap দাম EUR 229 অর্থাৎ ভারতীয় মুদ্রায় যা 19,930 টাকা।একই সঙ্গে Classic White বিশিষ্ট White Leather Strap এর দাম EUR 249 অর্থাৎ ইন্ডিয়ান রুপিতে 21,670 টাকা। এছাড়াও Elite Light Gold এবং Light Gold Milanese Strap দাম GBP 279 অর্থাৎ আমাদের দেশে প্রায় 28,810 টাকা।

অন্যদিকে Huawei Watch GT 3 46mm ভেরিয়েন্টের Black Colour + Black Fluoroelastomer Strap এর দাম EUR 249 অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 21,670 টাকা। একই সঙ্গে Classic Brown যুক্ত Brown Leather Strap জন্য খরচ করতে হবে EUR 269 অর্থাৎ যা আমাদের দেশে 23,410 টাকা মতো। এছাড়াও Elite Titanium Steel বিশিষ্ট Stainless Steel Strap দাম নির্ধারণ করা হয়েছে EUR 299 অর্থাৎ ইন্ডিয়ান রুপিতে প্রায় 30,880 টাকা।

সেল Date কবে রাখা হয়েছে?

আগামী নভেম্বর মাসের 11 তারিখ থেকে স্মার্টওয়াচ গুলির প্রথম সেল শুরু হবে। আপাতত শুধুমাত্র UK এবং Europe-এর গ্রাহকরা এটি উপভোগ করতে পারবেন। ভারতের বাজারে এই স্মার্টওয়াচ কবে উপলব্ধ হবে তা এখনই বলা সম্ভব নয়।

গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।