এই বছরের মে মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম লঞ্চ হয়েছিল HP Omen 16 (2021) Gaming Laptop। সম্প্রতি এবার ভারতের বাজারে লঞ্চ হয়ে গেল এই গেমিং ল্যাপটপ। চলুন এক নজরে জেনে নেওয়া যাক স্পেসিফিকেশন্স এবং দাম কেমন রাখা রয়েছে।
HP Omen 16 (2021) Gaming Laptop স্পেসিফিকেশন্স
এই Windows ডিভাইসটির মধ্যে রয়েছে 2560×1440 Pixels রেজুলিউশন সহ 16.1-Inch IPS Display। একই সাথে পাওয়া যাবে 165Hz Refresh Rate, 100% sRGB Colour Gamut এবং 16:9 Aspect Ratio সুবিধা। ল্যাপটপটির মধ্যে উপস্থিত থাকছে Intel Core i7-11800H Processor।
এছাড়াও থাকছে Nvidia GeForce RTX 3070 GPU ফিচার্স। একই সাথে ইনক্লুড রয়েছে 16GB DDR4 3200MHz RAM এবং 1TB PCIe Gen 4×4 SSD স্টোরেজ। তারই সাথে 8GB গ্রাফিক্স কার্ড তো রয়েছেই। এখানেই শেষ নয় থাকছে Thermal Management System অর্থাৎ সংস্থা কুলিং সিস্টেমের দিকে বিশেষ নজর রেখেছে।
দাম কত রাখা হয়েছে?
HP Omen 16 (2021) ল্যাপটপের দাম শুরু হচ্ছে 1,39,999 টাকা থেকে। গ্রাহকরা প্রোডাক্টটি HP World Stores, HP Online Store-এর পাশাপাশি বিভিন্ন অনলাইন এবং অফলাইন প্ল্যাটফর্ম থেকে কিনে নিতে পারবেন।
অর্থাৎ একথা পরিষ্কার যে এমন অসাধারন ফিচারস সম্পন্ন গেমিং ল্যাপটপ গেমারদের ব্যাপকভাবে মন জয় করবে। একই সাথে অন্যান্য সংস্থার গেমিং ল্যাপটপ গুলিকে ইন্ডিয়ান মার্কেটে ব্যাপকভাবে টেক্কা দিতে চলেছে এই HP Omen 16 ল্যাপটপ। কেমন লাগলো আপনার এই নতুন ল্যাপটপ? অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না।

