সম্প্রতি ভারতে লঞ্চ হয়ে গেল HP-র র দুটি অসাধারণ ল্যাপটপ। যার একটি HP Envy 14 এবং অন্যটি HP Envy 15 ল্যাপটপ। ইতিমধ্যেই ল্যাপটপ দুটির স্পেসিফিকেশন এবং দাম আমরা জানতে পেরেছি। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিতভাবে সমস্ত কিছু।
HP Envy 14 (2021) স্পেসিফিকেশন
এই ল্যাপটপের মধ্যে আপনি পেয়ে যাবেন 1,920×1,080 Pixels রেজুলেশন যুক্ত 14-inch WUXGA IPS Display। একই সঙ্গে পাবেন 400 nits Brightness এবং 100% sRGB কালার Gamut Coverage।
ল্যাপটপের মধ্যে ইনক্লুড রয়েছে 11th-Generation Tiger Lake Intel Core i7 Processor। এরই পাশাপাশি পাবেন Nvidia GeForce GTX 1650 Ti Graphics Card। স্টোরেজ হিসাবে আপনি পেয়ে যাবেন 16GB DDR4-3200MHz RAM এবং 1TB PCIe NVMe TLC SSD স্টোরেজ।
এটিতে রয়েছে HP Dynamic Power Technology যা দীর্ঘক্ষণ ব্যাটারি লাইফ প্রদান করে। এর মধ্যে একটি সর্বোত্তম তাপমাত্রা বজায় রাখার জন্য ইনফ্রারেড (IR) থার্মাল সেন্সর, পাতলা ব্লেড ফ্যান এবং হিট পাইপ ব্যবহার করা হয়েছে। অর্থাৎ কুলিং সিস্টেমের দিকে বেশ ভালোই নজর রেখেছে সংস্থা।
এখানেই শেষ নয় আরও পাবেন Full-size Backlit Keyboard, HD (720p) Webcam, দুটি মাইক্রোফোন, Wi-Fi 6, Bluetooth v5, Thunderbolt 4, দুটি USB Type-A পোর্ট, একটি HDMI 2.0, এবং Headphone+Microphone Combo jack, microSD Card, Fingerprint Reader, Dual Speaker প্রভৃতি সুবিধা।
ল্যাপটপটি চার-সেল 63.3Whr লিথিয়াম-আয়ন ব্যাটারি বিশিষ্ট যা 16.5 ঘন্টা স্বাভাবিক ব্যবহারের উপযুক্ত। ল্যাপটপটির পরিমাপ 313.1x224x17.9 mm এবং ওজন 1.49 কিলোগ্রাম।
HP Envy 15 (2021) স্পেসিফিকেশনস
এই ল্যাপটপের মধ্যে আপনি পেয়ে যাবেন 1,920×1,080 Pixels রেজুলেশন যুক্ত 15.6-inch Full-HD WLED-Backlit IPS Display। একই সাথে পাবেন 400 nits Brightness এবং 100 Percent sRGB কালার Gamut Coverage।
ল্যাপটপটি নির্মিত হয়েছে 11th-Generation Intel Core i9 Processor দ্বারা। এছাড়াও রয়েছে Nvidia GeForce GN 20 E3 Graphics Card। স্টোরেজ হিসাবে আপনি পেয়ে যাবেন 32GB DDR4 RAM এবং 2TB PCIe NVMe M.2 স্টোরেজ।
জেনেনিন : Wireless Chirging এর ক্ষেত্রেও বেঁধে দেওয়া হল লিমিটেশন, চিনের এই অদ্ভুত নিয়মের কারণটা কি?
এখানেই শেষ নয় আরও পাবেন Full-SizeIisland-Style Backlit Keyboard, Multi-Touch Support Touchpad, Wi-Fi 6, Bluetooth v5, দুটি Thunderbolt 3, দুটি USB Type-C পোর্ট, দুটি USB Type-A পোর্ট, একটি Headphone/ Microphone Combo Jack এবং HDMI 2.0 পোর্ট।
এটির Webcam এবং বেশ কিছু ফিচারস আগের ল্যাপটপটির মতোই। HP Envy 15 (2021) ছয়-সেল 83Whr লিথিয়াম-আয়ন ব্যাটারি বিশিষ্ট যা দ্রুত চার্জিং সমর্থন করে। পরিশেষে, এই ল্যাপটপের পরিমাপ 357.9×236.8×18.45 mm এবং ওজন রাখা হয়েছে 2.148 কিলোগ্রাম।
দাম কত রাখা হয়েছে?
চলুন এবার ল্যাপটপগুলোর দাম জেনে নেওয়া যাক। ভারতে HP Envy 14 (2021) এর দাম নির্ধারণ করা হয়েছে 1,04,999, টাকা। অন্যদিকে HP Envy 15 (2021) এর জন্য আপনাকে খরচ করতে হবে ভারতীয় মুদ্রায় 1,54,999 টাকা। উভয় ল্যাপটপই আপনি Natural Silver এই একটি কালার ভেরিয়েন্ট পেয়ে যাবেন।
জেনেনিন : কবে আসছে iOS প্লাটফর্মে ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া? কি জানা যাচ্ছে?
গ্রাহকরা উল্লেখ্য ল্যাপটপ HP World Stores, HP online Portal, Reliance Digital, Croma, Multi-Brand Stores, Amazon এবং Flipkart মাধ্যমে কিনে নিতে পারবে। এছাড়াও পুরানো HP ল্যাপটপ এক্সচেঞ্জ এর ক্ষেত্রে রাখছে 15,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্ট।

