সম্প্রতি ভারতের বাজারে লঞ্চ হয়ে গেল HP Chromebook x360 14a। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে 4 থেকে 15 বছর বয়সের ছাত্রদের চাহিদা মেটানোর জন্যই সংস্থার এমন উদ্যোগ। দেখে নেওয়া যাক এর সমস্ত স্পেসিফিকেশন্স, দাম ও সমস্ত কিছু বিস্তারিত ভাবে।
HP Chromebook x360 14a স্পেসিফিকেশন্স
এটি Chrome OS উপর ভিত্তি করে পরিচালিত হবে। একই সাথে পেয়ে যাবেন 1,366×768 Pixel রেজোলিউশন বিশিষ্ট 14-Inch HD Touch Screen। এছাড়া রয়েছে 250 Nits Peak Brightness এবং 45% NTSC Coverage। এটি নির্মিত হয়েছে AMD 3015Ce Processor দ্বারা। এছাড়াও রয়েছে 720p HD Wide-Vision Webcam এবং Dual ডিজিটাল মাইক্রোফোন।
স্টোরেজ হিসেবে থাকছে 4GB RAM এবং 64GB eMMC Storage। এরই পাশাপাশি প্রয়োজনে আপনি microSD Card ব্যবহার করে 256GB পর্যন্ত স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন। একই সাথে পাবেন এক বছরের জন্য ফ্রী 100GB Cloud স্টোরেজ। এখানেই শেষ নয় থাকছে ডুয়েল স্পিকারও। আরও পাবনে 47Whr ব্যাটারি।
জেনেনিন : ভালো স্মার্টফোন কেনার কথা ভাবছেন? দেখেনিন 15,000 টাকার মধ্যে এই অসাধারণ স্মার্টফোন গুলি
কোম্পানির তরফ থেকে দাবি করা হয়েছে সিঙ্গেল চার্জে 12.5 ঘন্টা ব্যাটারী লাইফ প্রদান করে। চার্জার হিসাবে পাবেন 45W USB Type C পোর্ট। এছাড়াও রয়েছে Wi-Fi 802.11 a/b/g/n/ac, Bluetooth v5, দুটি USB Type-C পোর্ট, একটি USB Type- A পোর্ট এবং 3.5mm Headphone Jack। এর পরিমাপ 326x220x18mm এবং ওজন 1.49 কিলোগ্রাম।
দাম কত রাখা হয়েছে?
ভারতের বাজারে প্রোডাক্টটির দাম রাখা হয়েছে 32,999 টাকা। তবে Amazon প্ল্যাটফর্মে আপনি এটি পেয়ে যাবেন 31,490 টাকাতে। এটি তিনটি কালার অপশনে উপলব্ধ রয়েছে যার মধ্যে থাকছে Ceramic White, Forest Teal এবং Mineral Silver।
এরকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট ও অফার মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।

