এই বছরের জুন মাসে ভারতে লঞ্চ করে দেওয়া হয়েছিল Honor Band 6। দারুণ সমস্ত স্পেসিফিকেশন্স রয়েছে এই স্মার্ট ব্যান্ড এর মধ্যে। এবার এই Honor Band 6 দারুন ডিস্কাউন্টের সাথে কিনতে পাওয়া যাবে। চলুন দেখে নেওয়া যাক কিরকম ডিসকাউন্ট পাবেন এবং কিভাবে এই ডিসকাউন্ট উপলব্ধ করবেন।
কত টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে?
যখন ভারতে প্রথম লঞ্চ করা হয়েছিল তখন তার দাম রাখা হয়েছিল 3,999 টাকা। তবে বর্তমানে মাত্র 2,499 টাকায় আপনি এই স্মার্টব্যান্ড পেয়ে যাবেন। অর্থাৎ 1,500 টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আপনি। আর এই ডিসকাউন্ট আপনি পাবেন ফ্লিপকার্ট থেকে। এখন ফ্লিপকার্টে বিগ দিওয়ালি সেল (Flipkart Big Diwali Sale) চলছে। আর এই সেল উপলক্ষেই ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন। শুধু মাত্র এখানেই থেমে থাকছেনা। এর ওপর আরও ডিসকাউন্ট পাবেন।
অ্যাক্সিস ব্যাংকের ক্রেডিট কার্ড থাকলে 5% আনলিমিটেড ক্যাশব্যাক এর সুবিধা পাবেন। তার সাথে প্রথম পে লেটার (Flipkart Pay Later)-এর অর্ডারের ক্ষেত্রে 15% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট এর সুবিধা রেখেছে ফ্লিপকার্ট। আর এখানেই শেষ নয়। পেয়ে যাবেন 249 টাকার হাঙ্গামা সাবস্ক্রিপশন একদম বিনামূল্যে। এই প্রোডাক্ট এর সাথে থাকছে NO COST EMI-এর ব্যবস্থাও।
সমস্ত কিছু মিলিয়ে দুর্দান্ত একটি প্যাকেজ নিয়ে এসেছে ফ্লিপকার্ট। আপনি যদি একটি স্মার্ট ফিটনেস ট্র্যাকার নেওয়ার কথা ভাবছিলেন তাহলে মিস করবেন না এই সুযোগ। এক ঝলকে দেখে নেওয়া যাক এই Honor Band 6-এর স্পেসিফিকেশন্স!
Honor Band 6-এর স্পেসিফিকেশন্স
এর মধ্যে রয়েছে 3.5 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। রয়েছে 2.5D গ্লাস। বর্তমান পরিস্থিতিতে যেটা খুবই প্রয়োজনীয় সেই SPO2 ব্লাড অক্সিজেন মনিটরিংয়ের সুবিধাও পাওয়া যাবে এই ফিটনেস ব্যান্ড এর মধ্যে।
এই ব্যান্ডকে নিজের মত করে সাজিয়ে নিতে রয়েছে নানান ওয়াচ ফেস। তারই সাথে পাবেন 24/7 হার্টবিট মনিটরিংয়ের সুবিধা। পাওয়া যাবে ইন্টেলিজেন্ট স্লীপ মনিটরিংয়ের সুবিধাও। আর আপনার স্ট্রেস লেভেল কতটা সেটাও জানিয়ে দেবে এই স্মার্ট ব্যান্ড। আর এটা ওয়াটার রেসিস্টেন্ট।
এরকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট ও অফার মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।

