গতকালই লঞ্চ করে দেওয়া হয়েছে ফ্রি ফায়ারের ম্যাক্স ভার্শন কে। যার নাম দেওয়া হয়েছে ফ্রী ফায়ার ম্যাক্স (Free Fire Max)। এবং সারা বিশ্বজুড়ে ফ্রী ফায়ার লাভাররা ঝাঁপিয়ে পড়েছেন তাই গেম টিকে ডাউনলোড করতে। গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর, মুহুর্তের মধ্যে সেখানে ডাউনলোডের সংখ্যা বেড়েছে লাফিয়ে লাফিয়ে। কিন্তু তবুও সমস্যা সঙ্গ ছাড়েনি এই গেমের।
সারা বিশ্বজুড়ে অনেকেই এই গেম খেলতে গিয়ে সমস্যায় পড়েছেন। ভারতেও এই অবস্থার সম্মুখীন হতে হয়েছে অনেককে। অনেককেই দেখানো হয়েছে সার্ভার সংক্রান্ত সমস্যা। আজকের এই আর্টিকেলে আমরা জেনে নেবো এর কারণ এবং কখন থেকে আপনি ভালভাবে এই গেমটি খেলতে পারবেন সেটাও জেনে নিতে ভুলবো না আমরা।
সারা বিশ্বজুড়ে অনেকেই Free Fire Max খেলতে গিয়ে সমস্যায় পড়েছেন
মঙ্গলবারে এই গেম টিকে লঞ্চ করে দেওয়া হয়েছে এবং লঞ্চ হওয়ার পর থেকে এই গেমের মেইনটেনেন্স মোড (Maintenance Mode) চালু ছিল। মেইনটেনেন্স মোড বহাল ছিল সন্ধ্যা 6 টা 30 মিনিট পর্যন্ত। স্বভাবতই মেইনটেনেন্স মোড চলাকালীন এই গেমটি খেলা সম্ভব হচ্ছিল না। তবে সেই সময় পেরিয়ে গেলেও দেখা যায় অনেকেই গেম টিকে একসেস করতে পারছেন না।
এর কারণ আর অন্য কিছু নয়। Garena তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল গুলিতে জানিয়েছে তারা মেইনটেনেন্সের টাইম বাড়াতে বাধ্য হয়েছেন। তারা তাদের সাপোর্টারদের ধন্যবাদ জানিয়েছেন এবং তার সাথে জানিয়েছেন যে অত্যাধিক রকমের ট্রাফিক আসার জন্য তারা তাদের সার্ভিসকে আপডেট করছেন এই বিপুল পরিমাণ প্লেয়ারদের যাতে করে স্টেবিলিটি সংক্রান্ত কোনরকম সমস্যা না হয়।
জেনেনিন : ধামাকা অফার! Reliance Jio-র এই প্ল্যান গুলিতে পেয়ে যান 20% Cashback বেনিফিট, এখুনি জেনেনিন কিভাবে
আর তার সাথে অত্যন্ত দুঃখের সাথে তারা জানিয়েছেন যে গত রাত্রেও ফ্রী ফায়ার ম্যাক্স অ্যাক্সেস করা যাবে না এবং এই মেইনটেনেন্স মোড চলবে বুধবার অর্থাৎ আজ দুপুর 12 টা পর্যন্ত। তারি সাথে সকলকে অনুরোধ করা হয় 29.09.2019 তারিখ অর্থাৎ আজই দুপুর 12 টায় এই গেমটি কে সকলের জন্য খুলে দেওয়া হবে।
তবে শুধু মাত্র এখানেই থেমে থাকেনি সমস্যা। অনেকেরই রেজিস্ট্রেশন করেও তাদের প্রাপ্য রিওয়ার্ডস থেকে বঞ্চিত হয়েছেন। তাদেরকেও গরিনা আশ্বস্ত করতে ভোলেনি। তারা জানিয়েছেন যারা এখনো পর্যন্ত প্রি-রেজিস্ট্রেশন করার জন্য রিওয়ার্ডস পাননি তারা সেই রিওয়ার্ডস পেয়ে যাবেন খুব তাড়াতাড়িই।
এই সার্ভার সংক্রান্ত সমস্যা মিটলেই সেই সমস্যাও মিটে যাবে। তাই আপনিও যদি এই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে চিন্তা করবেন না। আজ দুপুর 12 টার পর আপনিও এই গেম টিকে উপভোগ করতে পারবেন।

