লঞ্চ হয়ে গেল Google Pixel 5a স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশনস এবং দাম সহ সমস্ত কিছু

গত বছর Pixel 4 স্মার্টফোন বিভিন্ন দেশে লঞ্চ হয়েছিল। সম্প্রতি এবার মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাপানে লঞ্চ হয়ে গেল Google Pixel 5a স্মার্টফোন। ইতিমধ্যেই 5G সাপোর্টেড এই  স্মার্টফোনটির স্পেসিফিকেশনস এবং দাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। চলুন জেনে নেওয়া যাক সমস্ত কিছু। 

Google Pixel 5a স্পেসিফিকেশনস কেমন রয়েছে?

এই স্মার্টফোনের মধ্যে রয়েছে 2400 × 1080 Pixel রেজুলেশন যুক্ত 6.34 Inch FHD+ OLED Display। একই সাথে পাবেন HDR সাপোর্ট এবং 20: 9 অ্যাসপেক্ট রেশিও। ফোনটি 2.4GHz Qualcomm Snapdragon 765G Processor দ্বারা চালিত হবে বলে জানা গেছে। স্টোরেজ হিসাবে স্মার্টফোনের মধ্যে আপনি পেয়ে যাবেন 6GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ। 

এছাড়াও স্মার্টফোনটি Android 11 OS ওপর নির্ভর করে তৈরি করা হয়েছে। আরও থাকছে Gorilla Glass 3 প্রটেকশন এবং IP67 Water & Dust Resistance সুবিধা। ফেজ ডিটেকশন Autofocus সহ OIS+EIS যুক্ত ফোনটিতে Dual-Camera রয়েছে যার মধ্যে পাবেন 12MP প্রাইমারি ক্যামেরা এবং 118.7-Degree Field View বিশিষ্ট একটি 16MP Wide-Angle lens। এছাড়াও থাকছে 8MP সেলফি ক্যামেরা। 

জেনেনিন : Battlegrounds Mobile India লঞ্চ করে দেওয়া হল iOS প্লাটফর্মেও, Apple ইউজারদের জন্য সুখবর

এরই পাশাপাশি স্মার্টফোনটিতে যুক্ত রয়েছে 4,680mAh এর ব্যাটারি এবং 18W ফাস্ট চার্জিং সুবিধা। এখানেই শেষ নয় আরও পাবেন Stereo Speakers, 3.5mm Headphone Jack, Single Nano-SIM, eSIM এবং 5G সাপোর্ট।

দাম কত রাখা হয়েছে?

Google Pixel 5a স্মার্টফোনটির দাম USD 449 অর্থাৎ ভারতীয় মুদ্রায় যা প্রায় 33,300 টাকা। ইতিমধ্যেই US এবং Japan দেশে এর Pre-Order শুরু হয়ে গেছে। আগামী 26 শে আগস্ট থেকে স্মার্টফোনটির শিপিং শুরু হবে।

ভারতে কবে লঞ্চ হবে?

এই ডিভাইসটি আমাদের দেশে কবে উপলব্ধ হবে সেই তথ্য এখনো অজানা। Google Pixel 5a শুধুমাত্র US এবং Japan বাজারেই প্রস্তুত। তাই এখন দেখার বিষয় সংস্থা স্মার্টফোনটি কবে আমাদের দেশে উপলব্ধ করার কথা ঘোষণা করে। কী ভাবছেন আপনি এই Google Pixel 5a স্মার্টফোন সম্বন্ধে? তা আমাদের জানাতে ভুলবেন না।