বর্তমান পরিস্থিতিতে অ্যান্ড্রয়েড (Android) ইউজারদের সংখ্যা দিনের পর দিন বেড়েই চলেছে। আর তার সাথে পাল্লা দিয়ে বেড়ে চলেছে অ্যান্ড্রয়েড ডিভাইসে নানা রকমভাবে ঠকিয়ে নেওয়ার প্রবণতাও। সদ্য সদ্য এইরকমই এক অ্যাপ্লিকেশন কে ব্যান করে দিল গুগল তাদের প্লে স্টোর (Google Play Store) থেকে। জানা যাচ্ছে এই অ্যাপ্লিকেশন প্রচন্ড রকম ভাবে ক্ষতি করেছিল ইউজারদের। আপনার স্মার্টফোনেও যদি এই এপ্লিকেশনটা ইন্সটল করা থাকে এক্ষুনি আনইন্সটল করে দিন।
এখনই আনইন্সটল করে দিন এই অ্যাপ্লিকেশন টিকে
গুগল যে অ্যাপ্লিকেশনটি কে তাদের প্ল্যাটফর্ম থেকে রিমুভ করে দিয়েছে তার নাম ডেইলি বিটকয়েন রিওয়ার্ডস – ক্লাউড বেসড মাইনিং সিস্টেম (Daily Bitcoin Rewards – Cloud Based Mining System)। যে অ্যাপ্লিকেশনটা একটা ক্রিপ্টোকারেন্সি (CryptoCurrency) ক্লাউড মাইনিং অ্যাপ্লিকেশন হিসেবে গুগল প্লে স্টোরে উপলব্ধ ছিল। সেটি ইউজারদের সামান্য কিছু ইনভেস্ট করে ক্রিপ্টোকারেন্সি কেনার কাজ করতো। কিন্তু আদতে কাজের কাজ কিছুই হতো না।
বেসিক্যালি অ্যাপ্লিকেশনটি ক্রিপ্টোকারেন্সি মাইনিং করার লোভ দেখিয়ে লোকজনের কাছ থেকে অনেক টাকা আদায় করে নিত। পরবর্তীকালে কোন রকম সুবিধা পাওয়া যেত না এই অ্যাপ্লিকেশন থেকে। সেই টাকাও হারাতেন ইউজাররা। তাই বাধ্য হয়ে এই পদক্ষেপ নিয়েছে গুগল। আপনি যদি এই ধরনের অ্যাপ্লিকেশন এর প্রতি ইন্টারেস্ট দেখিয়ে থাকেন। বা আপনার স্মার্টফোনে ইন্সটল করেও থাকেন তাহলে সচেতন হয়ে যান। এই এপ্লিকেশনটা আপনার স্মার্টফোনে যদি ইনস্টল করা থাকে এক্ষুনি আনইন্সটল করে দিন।
প্রসঙ্গত উল্লেখ্য, এখন ক্রিপ্টোকারেন্সি নিয়ে সকলের মধ্যেই অনুসন্ধিৎসু জাগছে। ফোনে অনেকেই এই বিষয়ে সঠিক তথ্য না জেনেই ইনভেস্ট করতে যাচ্ছেন। আর এই ধরণের বিপদের সম্মুখীন হচ্ছেন। তাই সচেতন থাকুন। শুধুমাত্র এই App-এ নয়। প্লে স্টোরে এর আগেও অনেক Application থেকে বিপদ এসেছে। আমরা আগেও জানিয়েছি সেগুলি সম্পর্কে।

