দুর্দান্ত ডিসকাউন্টের সাথে পাওয়া যাবে Nothing এর Ear 1, সৌজন্যে Flipkart Big Billion Days সেল

ওয়ানপ্লাসের কো-ফাউন্ডার কার্ল পেই ওয়ানপ্লাস ত্যাগ করে নিজের কোম্পানি নাথিং পাবলিক করেছেন আগেই। তারপর তাদের প্রথম প্রোডাক্ট Ear 1 লঞ্চ করেছিলেন যেটা সারা বিশ্বজুড়ে শোরগোল ফেলে দিয়েছে। আপনিও যদি Ear 1 কেনার কথা ভাবেন তাহলে আপনার জন্য সুখবর রয়েছে। কারণ আপকামিং ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডেস সেলে Nothing-এর Ear 1 এর দাম কমে যাবে ভালো রকমই। চলুন জেনে নেওয়া যাক কি অফার পাবেন আপনি আপকামিং বিগ বিলিয়ন ডেস সেলে!

কি অফার পাওয়া যাবে বিগ বিলিয়ন ডেস সেলে?

ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডেস সেলে কি অফার পাওয়া যাবে Ear 1 এর ক্ষেত্রে? এই Ear 1 লঞ্চ করার পর ভারতে দাম রাখা হয়েছিল 5,999 টাকা। এটাই ছিল এর লঞ্চ প্রাইস। আর এই ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে উপলক্ষে 500 টাকা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে এই প্রোডাক্টে। অর্থাৎ সেলের সময় আপনি এই প্রোডাক্টটি কিনতে পারবেন মাত্র 5,499 টাকা তে। 

আর অবশ্যই এই ডিস্কাউন্টেড প্রাইস এভেলেবেল থাকবে অক্টোবরের 3 তারিখ থেকে অক্টোবরের 10 তারিখ পর্যন্ত। অথবা যতদিন পর্যন্ত স্টক থাকছে এই প্রোডাক্ট এর ততদিন। শুধুমাত্র এখানে থেমে যাচ্ছে না ডিসকাউন্টের পরিমাণ। আপনার কাছে যদি অ্যাক্সিস ব্যাংকের  অথবা আইসিআইসিআই ব্যাংকের কার্ড থাকে তাহলে এক্ষেত্রে আপনি অ্যাডিশনাল ডিসকাউন্ট পেয়ে যাবেন। 

আর তারই সাথে নো কস্ট ইএমআই অপশন তো থাকছেই। এর সাথে থাকছে Gaana Plus সাবস্ক্রিপশন ছয় মাসের জন্য বিনামূল্যে এই Ear 1 এর সাথেই।এক ঝলকে দেখে নেওয়া যাক এই Ear 1 এর স্পেসিফিকেশন্স। 

জেনেনিন : মাত্র 2,999 টাকায় Noise নিয়ে চলে এল তাদের ColorFit Brio স্মার্টওয়াচ, রয়েছে দুর্দান্ত স্পেসিফিকেশন্স

Ear 1 স্পেসিফিকেশন্স

এর মধ্যে রয়েছে 11.6mm এর ডায়নামিক ড্রাইভারস। পাবেন ব্লুটুথ 5.2-এর সাপোর্টও। নাথিং Ear 1-এর মধ্যে পাওয়া যাবে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন এর সুবিধা। এমনকি আপনি বাইরের নয়েজ যদি খুব ভালোভাবে শুনতে চান তার জন্য থাকতে ট্রান্সপারেন্সি মোডও। 

এই ইয়ার বাডসের মধ্যে রয়েছে টাচ কন্ট্রোল এর সুবিধাও। যার সাহায্যে আপনি খুব সহজেই নয়েজ ক্যান্সলেশন, ট্রান্সপারেন্সি মোড, ভলিউম, প্লেব্যাক সমস্ত কিছু কন্ট্রোল করতে পারবেন। এই অ্যাপ্লিকেশনের মধ্যে ফাস্ট পেয়ারিং এর সুবিধা থাকছে। রয়েছে ইন ইয়ার ডিটেকশন এর সুবিধাও। অর্থাৎ কান থেকে ইয়ার পডস খুলে নিলে অটোমেটিক মিডিয়া প্লে থেমে যাবে। আবার কানে দিলে চলতে শুরু করে দেবে। 

রয়েছে ইউএসবি টাইপ সি এবং Qi Wireless Charging এর সুবিধাও। ইয়ার পিস গুলিকে স্বচ্ছ ব্যাটারি কেসে লাগিয়ে দিয়ে চার্জ দেওয়াও যাবে। প্রত্যেক ইয়ারপিস ফুল চার্জে 5 থেকে 7 ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম এবং চার্জিং কেস সমেত 34 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। 

এমনকি USB Type-C ব্যবহার করে ফাস্ট চার্জিং সাপোর্টও রয়েছে। যেটা 10 মিনিটের চার্জে 8 ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেবে এমনই ক্লেইম করছে   নাথিং। তাই আপনিও যদি এই প্রোডাক্টটি কেনার কথা ভাবেন তাহলে অপেক্ষা করুন আর মাত্র কয়েকটা দিন।