3499 টাকায় নয়, মাত্র 2999 টাকায় পেয়ে যাবেন নতুন লঞ্চ হওয়া Mi Smart Band 6, অবশ্যই জেনেনিন কিভাবে

অতিসম্প্রতি শাওমি তাদের Xiaomi Smart Living 2022 ইভেন্টে লঞ্চ করে দিয়েছে বহুপ্রতীক্ষিত Mi Smart Band 6 ফিটনেস ব্যান্ড। আর স্বভাবতই এর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন্স ও ফিচার রয়েছে যেগুলো আমাদের অনেক ভাল লেগেছে। এর দাম রাখা হয়েছে 3,499 টাকা। এবার নতুন এক সুবিধায় এই Mi Smart Band 6 ফিটনেস ব্যান্ড আপনি কিনে নিতে পারবেন মাত্র 2,999 টাকা দিয়ে। কিভাবে সম্ভব এটি? জেনে নিন এখুনি।

Mi Smart Band 6 পাওয়া যাবে মাত্র 2,999 টাকা দিয়ে 

এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন শাওমি ইন্ডিয়ার বিজনেস একজিকিউটিভ অফিসার রঘু রেড্ডি। তিনি জানিয়েছেন এই সুবিধার কথা। তবে সবার জন্য এই সুবিধা থাকবে না। ইতিমধ্যেই যারা Mi Smart Band 5 ব্যবহার করছেন। বা অন্য কোনো Mi Band ব্যবহার করছেন তারাও পাবেন এই সুবিধা বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে Mi Smart Band 6 আপডেট করতে পারবেন মাত্র 2,999 টাকা দিয়ে। আপনাকে আগের স্মার্টব্যান্ড টির সাথে এটিকে এক্সচেঞ্জ করে নিতে হবে। 

যদিও এই বিষয়ে বিস্তারিত এখনো Xiaomi ঘোষণা করেনি। তবে তারা জানাচ্ছে Mi Fit অ্যাপের মাধ্যমে আগামী 30 তারিখ এই বিষয়ে বিস্তারিত ঘোষণা করবে তারা। তাই আপনার কাছে যদি Mi Smart Band 5 থাকে বা অন্য কোনো ধরনের Mi Band থাকে তাহলে এক্সচেঞ্জ অফারে আপনিও এতটা কম দামে পেয়ে যেতে পারবেন এই নতুন লঞ্চ হওয়া Mi Smart Band 6 কে।

তবে এই এক্সচেঞ্জ অফারের খুঁটিনাটি জানতে আমাদের অপেক্ষা করতে হবে আগামী 30 তারিখ পর্যন্ত। এক নজরে দেখে নেওয়া যাক Mi Smart Band 6 এর মধ্যে কি কি স্পেসিফিকেশনস এবং ফিচার পাবো আমরা। 

জেনেনিন : এসে গেছে Mi TV 5X সিরিজ, জেনেনিন স্পেসিফিকেশনস, দাম এবং সেল Date সহ সমস্ত কিছু বিস্তারিত ভাবে

Mi Smart Band 6 স্পেসিফিকেশন্স

Mi Smart Band 6-এর মধ্যে রয়েছে 1.56 ইঞ্চির AMOLED টাচস্ক্রিন ডিসপ্লে। রয়েছে 30 টি স্পোর্টস মোডস। এমনকি এলিপটিক্যাল, রোয়িং, মেশিন ট্রেডমিল, ওয়াকিং, ট্রেডমিল রানিং, সাইক্লিং এর মত এক্টিভিটিস গুলোকে এই ফিটনেস ব্যান্ড অটোমেটিক ট্র্যাক করে নিতে পারবে।

একবার ফুল চার্জ দিয়ে 14 দিনের ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে এই Mi Smart Band 6 থেকে এমনটাই জানাচ্ছে Xiaomi। এর মধ্যে রয়েছে 125mAh-এর ব্যাটারি। যেটাকে ম্যাগনেটিক চার্জার ব্যবহার করে মাত্র দু ঘন্টায় ফুল চার্জ দিয়ে নেওয়া যাবে। Mi Smart Band 6-এর মধ্যে 24X7 Blood Pressure Monitoring-এর সুবিধা রয়েছে। রয়েছে হার্টবিট মনিটরিংয়ের সাথে স্লিপ ট্র্যাকিংয়ের ব্যবস্থাও।

তারপর SPO2 মনিটরিং থেকে শুরু করে ব্লাড অক্সিজেন স্যাচুরেশন মনিটরিং এর মতো গুরুত্বপূর্ণ ফিচারগুলো এর মধ্যে উপস্থিত থাকছে। রয়েছে 5ATM ওয়াটার রেসিস্টেন্ট এর সুবিধাও। নিঃস্বন্দেহে দারুন সব স্পেসিফিকেশন্স রয়েছে। তাই আপনি যদি Mi Band 5 ইউজার হন তাহলে অবশ্যই এই ডিস্কাউন্টেড প্রাইসের সুযোগ গ্রহণ করুন। আগস্টের 30 তারিখে খেয়াল রাখুন Mi Fit App-এ।