ভারতের বাজারে বিভিন্ন ইউপিআই পেমেন্ট অ্যাপ্লিকেশনগুলোর গুরুত্ব ও চাহিদা ক্রমশ বেড়েই চলেছে। আর তার সাথেই পাল্লা দিয়ে বেড়ে চলেছে এদের জনপ্রিয়তাও। এদের এই জনপ্রিয়তায় থাবা বসাতে বিশ্বের বৃহত্তম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকের অধীনে (বর্তমানে Meta-র অধীনে) থাকা হোয়াটসঅ্যাপ (WhatsApp) তাদের নিজস্ব পেমেন্ট প্লাটফর্ম নিয়ে আসছে ভারতে। আর এর মধ্যেই রাখা হয়েছে এই ক্যাশব্যাকের সুবিধা।
WhatsApp Pay-তে পাওয়া যাচ্ছে মাথা খারাপ করা ক্যাশব্যাক
WhatsApp Pay-এর বিষয়ে যাবতীয় সম্মতি তারা পেয়ে গেছে NPCI-এর কাছ থেকে আগেই। আর তা পাওয়ার পরই মাথা খারাপ করে দেওয়া ক্যাশব্যাক দেওয়ার কথা ঘোষণা করে দিয়েছে তারা। সদ্য সদ্যই তারা রোল আউট করে দিয়েছে তাদের হোয়াটসঅ্যাপ পেমেন্ট ইউপিআই প্ল্যাটফর্ম কে।
যেটা বর্তমানে 20 মিলিয়ন WhatsApp ইউজারদের মধ্যে রোল আউট করে দেওয়া হয়েছে। যেখানে আপনি নিশ্চিত ভাবে 255 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেয়ে যেতে পারবেন। প্রতি ট্রানজ্যাকশনে 51 টাকার নিশ্চিত ক্যাশব্যাক দিচ্ছে হোয়াটসঅ্যাপ।
কিভাবে যাওয়া যাবে এই ক্যাশব্যাক?
এই বিষয়ে বিস্তারিত ভাবে হোয়াটসঅ্যাপ পেমেন্টের মধ্যেই একটা নোটিফিকেশন দেওয়া হচ্ছে হোয়াটসঅ্যাপ এর পক্ষ থেকে। যেখানে বলা থেকে “Give Cash, Get 51 Back।” অর্থাৎ টাকা দিলেই পাওয়া যাবে 51 টাকার ক্যাশব্যাক। আর সব থেকে মজার ব্যাপার হল এই টাকা পাঠানোর কোনরকম মিনিমাম ট্রানজেকশন ভ্যালু দেওয়া নেই। অর্থাৎ আপনি 1 টাকা পাঠিয়েও 51 টাকা ক্যাশব্যাক পেতে পারেন। আর 5 জন কে পাঠিয়ে এই ক্যাশব্যাক আপনি পেতে পারেন ম্যাক্সিমাম 255 টাকার! যা চমকে দেওয়ার মতো হলেও সত্যি।
হোয়াটসঅ্যাপের এই দুর্দান্ত ক্যাশব্যাক অফার আরও অনেক কাস্টমারকে আকৃষ্ট করবে তাদের এই নতুন পেমেন্ট প্ল্যাটফর্মের প্রতি। বর্তমানে হোয়াটসঅ্যাপে ইউজারের সংখ্যাও আমাদের দেশে কম নয়। তাই সমস্ত দিক যদি ঠিকঠাক যায় এবং সকল ইউজারদের মধ্যে রোল আউট করে দেওয়ার পর এই সার্ভিস রীতিমতো জনপ্রিয়তা পাবে তার নিশ্চয়তা প্রবল।
জেনেনিন : কিভাবে বুঝবেন আপনার স্মার্টফোন আসল না নকল? ঠকে যাওয়ার আগে অবশ্যই দেখেনিন
তাই আপনিও যদি এই ক্যাশব্যাকের সুবিধা পেতে চান এক্ষুনি চেক করে দেখুন আপনার কাছে পেমেন্ট অপশন টি উপলব্ধ করে দেওয়া হয়েছে কিনা। তাহলে WhatsApp Payment সেটআপ করে নিন আর উপভোগ করুন ক্যাশব্যাকের সুবিধা। এখনই না হলেও চিন্তার কোনো কারণ নেই। শীঘ্রই সকল ইউজারদের মধ্যেই রোল আউট করে দেওয়া হবে এই সুবিধা।
এইরকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।

