1,899 টাকার Wipro Smart Bulb কিনেনিন মাত্র 99 টাকায়, এই পদ্ধতি ফলো করে, মিস করবেন না

গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভাল উপলক্ষে অ্যামাজন দুর্ধর্ষ সমস্ত অফার নিয়ে এসেছে। এই সেলে ইতিমধ্যেই অনেক আমাজন কাস্টমার নানান অফারের সুবিধা উপভোগ করেছেন। এবার আমাজন সেল উপলক্ষে আরো এক দারুন অফার নিয়ে চলে এসেছে। যার সাহায্যে 1,899 টাকার Wipro B22 9-Watt Smart Bulb আপনি পেয়ে যাবেন মাত্র 99 টাকা দিয়ে। 

তার জন্য বেশ কয়েকটি সহজ সরল পদ্ধতি আপনাকে ফলো করতে হবে। আপনি যদি চান ডিসকাউন্ট এর সাথে একটি স্মার্ট বাল্ব কিনে নিতে, তাহলে অবশ্যই চেষ্টা করে দেখুন এই পদ্ধতি। 

অবশ্যই খেয়াল রাখুন

এই পদ্ধতিতে মাত্র 99 টাকা দিয়ে Wipro B22 9-Watt Smart Bulb কেনার জন্য আপনাকে বেশ কিছু শর্ত ফলো করতে হবে। এই অফারটি আপনি ক্লেম করতে পারবেন আপনার কাছে যদি আমাজনের ইকো ডট অথবা আলেক্সা সাপোর্টেড অন্যান্য ডিভাইস থাকে। এই ডিভাইস গুলি ছাড়া অন্যান্য কোন পদ্ধতি ফলো করে আপনি এই অফার ক্লেম করতে পারবেন না।

আর এই ডিভাইসের সাহায্যে আপনি যখন অফারটি ক্লেইম করবেন তখন খুব সহজ ভাবেই এই ডিসকাউন্ট পেয়ে যাবেন। আরেকটা জিনিস অবশ্যই খেয়াল রাখুন। একটি অ্যামাজন একাউন্টে শুধুমাত্র একটি অফারই এভেলেবেল করা যাবে। অর্থাৎ একটা অ্যাকাউন্ট থেকে একটাই স্মার্ট বাল্ব অর্ডার করতে পারবেন এই অফার ফলো করে। চলুন জেনে নেওয়া যাক কিভাবে আপনি এই ডিসকাউন্ট পাবেন।

কিভাবে পাওয়া যাবে এই ডিসকাউন্ট?

এই ডিসকাউন্ট পাওয়ার জন্য আপনার অ্যামাজন অ্যাকাউন্ট এবং আপনার অ্যালেক্সা ডিভাইস যেন একই ইমেইল আইডি দিয়ে সাইন ইন করা থাকে।অর্থাৎ একই অ্যাকাউন্টে সাইন ইন থাকতে হবে দুই জায়গাতেই। সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গেলে। অ্যালেক্সা কে বলুন “Alexa, Add Wipro Smart Bulb to my Cart”!

জেনেনিন : US-এর পরই ক্লাউড হ্যাকিংয়ে বেশি টার্গেট হয়েছে আমাদের দেশ, উঠে আসছে এমনই চাঞ্চল্যকর তথ্য, কিভাবে সাবধান থাকবেন জেনেনিন!

এটা বলার পরই আপনি আপনার আমাজন একাউন্ট খুলে Cart-এ গেলেই সেখানে এই Wipro B22 9-Watt Smart Bulb এড হয়ে গেছে দেখতে পারবেন। তারপর আপনার এড্রেস সিলেক্ট করে নিন ও Place Your Order and Pay অপশনে ট্যাপ করুন। তখনই আপনি দেখতে পারবেন যে 1,800 টাকার হিউজ ডিসকাউন্ট পেয়ে গেছেন।

অর্থাৎ আপনাকে শুধুমাত্র 99 টাকার পেমেন্ট করতে হচ্ছে এই স্মার্টবাল্বটি কেনার জন্য। এবার এই 99 টাকা পেমেন্ট করে দিন। তাহলেই স্মার্ট বাল্বটি ডেলিভারি করে দেওয়া হবে। তাই আপনার কাছে যদি আমাজন ইকো ডট অথবা আলেক্সা সাপোর্টেড ডিভাইস থাকে এই অফারটি কে মিস করবেন না।

এরকমই গুরুত্বপূর্ণ অফার ও টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।